Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার

Karbonn Rebel 5G স্মার্টফোনের জন্য অ্যামাজন ইন্ডিয়াতে একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে।

Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার

Photo Credit: Karbonn

Karbonn Sparkle V was one of the first Android One phones in India

হাইলাইট
  • Karbonn Rebel 5G ফোনের হাত ধরে মার্কেটে ফিরছে কার্বন
  • ফোনটির মাইক্রোসাইট Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হয়েছে
  • Karbonn Rebel 5G সাশ্রয়ী দাম ও নজরকাড়া ডিজাইনের সঙ্গে আসতে পারে
বিজ্ঞাপন

একটা সময় ভারতে Micromax, Intex, Lava, এবং Spice-এর সঙ্গে উচ্চারিত হত Karbonn Mobiles-এর নাম। তবে এ দেশে চীনা ব্র্যান্ডদের প্রভাব বাড়ার সাথে সাথে ফিকে হতে থাকে কার্বনের সুনাম। 2019 সালে শেষবারের মতো কোনও মেজর স্মার্টফোন লঞ্চ করেছিল ভারতীয় সংস্থাটি। তবে সাত বছর পর নতুন আঙ্গিকে বাজারে ফেরার প্রস্তুতি শুরু করেছে তারা। Karbonn Rebel 5G মডেলের হাত ধরে কামব্যাক ঘটছে ব্র্যান্ডের। কার্বন এই নামেই নতুন ফোন নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছে। ই-কমার্স প্ল্যাটফর্মে একটি বিশেষ মাইক্রোসাইট তৈরি করে ডিভাইসটির শীঘ্রই লঞ্চের দিকে ইঙ্গিত করা হয়েছে।

Karbonn Rebel 5G ফোনের লঞ্চ টিজ করা হল

Karbonn Rebel 5G-এর জন্য অ্যামাজন ইন্ডিয়াতে একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। সেই পেজে আসন্ন ফোনের ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি বা চার্জিং সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে হার্ডওয়্যার এবং সফটওয়্যার অজানা থাকলেও, কিছু স্লোগানের মাধ্যমে ফোনটির সম্ভাব্য অবস্থান সম্পর্কে আভাস দিয়েছে তারা।

অ্যামাজনে কার্বন রিবেল 5G ফোনের মাইক্রোসাইটে 'স্টেট্যাস ইজন'ট আ স্পেসিফিকেশন', 'স্টাইল দ্যাট স্ট্যান্ডস আউট', এবং অল অফ দ্য ফোন, নান অফ দ্য প্রাইস শকের' মতো শব্দবদ্ধ থাকতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে যে, ফোনটি ডিজাইন ও সাশ্রয়ী দামের উপর গুরুত্ব দেবে।

Karbonn Rebel 5G আনুষ্ঠানিকভাবে কবে লঞ্চ হবে, তা এখনও ঘোষণা হয়নি। তবে ডিভাইসটির ফার্স্ট লুক তাড়াতাড়িই প্রকাশ হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ধীরে ধীরে ভারতীয় স্মার্টফোন নির্মাতাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতদিন মূলত মেইনস্ট্রিম ভারতীয় ফোন ব্র্যান্ড হিসেবে ছিল লাভা। কিন্তু Mivi, FireBoltt, এবং Ai+ দেশের স্মার্টফোন মার্কেটে প্রবেশ করেছে। সেই লিস্টে এবার যুক্ত হচ্ছে কার্বনের নাম।

গত বছর থেকেই বিশ্বজুড়ে অগ্নিমূল্য মেমরি চিপ। পাল্লা দিয়ে স্মার্টফোন উৎপাদনের খরচও বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আগের মতো সস্তায় বাজেট ফোন বিক্রি কঠিন হয়ে পড়েছে। স্মার্টফোন নির্মাতাদের অধিকাংশ মিড-রেঞ্জ ও ফ্ল্যাগশিপ সেগমেন্টে ফোকাস করছে। এই সুযোগে এন্ট্রি লেভেল ও বাজেট স্মার্টফোন মার্কেটে তৈরি হওয়া শূন্যস্থান পুরণ করতে কোমর বেঁধে নামছে বিভিন্ন দেশীয় ব্র্যান্ড।

প্রসঙ্গত, ভারতে গুগলের Android One প্রকল্পে অংশগ্রহণকারী হাতে গোনা কয়েকটি স্মার্টফোন নির্মাতাদের মধ্যে অন্যতম ছিল কার্বন। এ দেশে লঞ্চ হওয়া প্রথম দিকের Android One ফোনগুলির মধ্যে অন্যতম ছিল Karbonn Sparkle V। সংস্থাটি Android ট্যাবলেট ও একটি Windows অপারেটিং সিস্টেম চালিত মোবাইল ফোনও বাজারে এনেছিল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  2. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  3. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  4. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  5. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  6. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  7. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  8. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  9. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  10. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »