10,000 টাকারও কম দামে Lava Blaze Dragon 5G স্মার্টফোনের সেল শুরু হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 1 অগাস্ট 2025 15:36 IST
হাইলাইট
  • Lava Blaze Dragon 5G দু'টি রঙে উপলব্ধ
  • স্মার্টফোনটি স্টক Android অপারেটিং সিস্টেমে চলে
  • Lava Blaze Dragon 5G ফোনে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা আছে

Lava Blaze Dragon 5G গোল্ডেন মিস্ট ও মিডনাইট মিস্ট রঙে লঞ্চ হয়েছে

Photo Credit: Lava

ভারতে লঞ্চ হওয়ার এক সপ্তাহের বেশি সময় কেটে যাওয়ার পর অবশেষে Lava Blaze Dragon 5G-এর বিক্রি শুরু হল। এটি 10,000 টাকার নিচে লাভার প্রথম স্মার্টফোন যা Snapdragon চিপসেটের সঙ্গে এসেছে। ফোনটি শুধুমাত্র অ্যামাজনে কিনতে পারবেন। Amazon Great Indian Festival Sale 2025 উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ব্যাংক অফার ও অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে কোম্পানি। Lava Blaze Dragon 5G চলে স্টক Android 15 অপারেটিং সিস্টেমে। এতে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা, Snapdragon 4 Gen 2 প্রসেসর, ও আলট্রা স্মুথ 120 হার্টজ ডিসপ্লে রয়েছে।

Lava Blaze Dragon 5G এর দাম ও অফার

ভারতে Lava Blaze Dragon 5G এর দাম 9,999 টাকা রাখা হয়েছে। এটি 4 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজের সিঙ্গেল ভেরিয়েন্টে এসেছে। স্মার্টফোনটি গোল্ডেন মিস্ট ও মিডনাইট মিস্ট রঙে পাওয়া যাচ্ছে। আজ দুপুর 12টা থেকে Amazon থেকে কেনা যাচ্ছে। SBI ক্রেডিট কার্ডে EMI লেনদেনের ক্ষেত্রে 10 শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় থাকছে। আবার বিক্রির প্রথম দিনেই অতিরিক্ত 1,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন।

Lava Blaze Dragon 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Lava Blaze Dragon 5G এর সামনে 6.74 ইঞ্চি 2.5D ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 450 নিট ব্রাইটনেস, HD+ (720x1,612 পিক্সেল) রেজোলিউশন, এবং 20:9 আসপেক্ট অনুপাত অফার করে। ফোনটি Snapdragon 4 Gen 2 প্রসেসর দ্বারা চালিত। এতে 4 জিবি LPDDR4x র‍্যাম ও 128 জিবি UFS 3.1 স্টোরেজ বর্তমান। এটি 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম (4 জিবি + 4 জিবি) সাপোর্ট করে।

ছবি ও ভিডিও তোলার জন্য, লাভা ব্লেজ ড্রাগন 5G এর পিছনে একটি এআই-সমর্থিত 50 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা আছে। আর ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপলব্ধ। ফোনটির ক্যামেরায় AI মোড, HDR মোড, ডকুমেন্ট, টাইম ল্যাপস, QR কোড, নাইট মোড, ফিল্টার, পোট্রেট মোড, বিউটি মোড, AR স্টিকার, প্যানোরামা মোড, স্লো মোশন, 50MP মোড, Pro মোড, এবং Google লেন্স ফিচার্স রয়েছে।

লাভার নতুন স্মার্টফোনটি AnTuTu বেঞ্চমার্ক সাইটে 4,50,000+ স্কোর করেছে। অপারেটিং সিস্টেম হিসেবে স্টক Android 15 বর্তমান। এতে কোনও অপ্রয়োজনীয় অ্যাপ অথবা সফটওয়্যার ইনস্টল করা নেই। এটি সব মেজর 5G ব্যান্ড সাপোর্ট করবে। ফোনটি একটি OS আপগ্রেড এবং দুই বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে জানিয়েছে সংস্থা।

Advertisement

এছাড়া, Lava Blaze Dragon 5G মডেলটিতে পাওয়ার ব্যাকআপের জন্য, 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে। সুরক্ষার জন্য ফোনটিতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার পাওয়া যায়।

 
KEY SPECS
Display 6.74-inch
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB, 6GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 15
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.