Lava Blaze Dragon 5G সস্তায় AI ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 10,000 টাকার কম

Lava Blaze Dragon 5G ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে।

Lava Blaze Dragon 5G সস্তায় AI ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 10,000 টাকার কম

Photo Credit: Lava

Lava Blaze Dragon 5G গোল্ডেন মিস্ট ও মিডনাইট মিস্ট রঙে উপলব্ধ।

হাইলাইট
  • Lava Blaze Dragon 5G এর সামনে 120Hz ডিসপ্লে রয়েছে
  • স্মার্টফোনটি স্টক Android অপারেটিং সিস্টেমে চলে
  • ফোনটির পিছনে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা আছে
বিজ্ঞাপন

Lava Blaze Dragon 5G শুক্রবার ভারতে লঞ্চ হল। এটি 10,000 টাকার মধ্যে লাভার প্রথম Snapdragon প্রসেসর চালিত স্মার্টফোন। ব্যাঙ্কের অফার যোগ করলে 9,000 টাকারও কমে কিনতে পারবেন আপনি। নতুন ফোনটি স্টক Android 15 অপারেটিং সিস্টেমে রান করে। এতে কোনও অপ্রয়োজনীয় অ্যাপ অথবা সফটওয়্যার ইনস্টল করা নেই। এর ফলে, ভাল পারফরম্যান্স ও সময়মতো সফটওয়্যার আপডেট পাওয়া যেতে পারে। Lava Blaze Dragon 5G এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের AI রিয়ার ক্যামেরা, সব মেজর 5G ব্যান্ডের সাপোর্ট, 8 জিবি পর্যন্ত র‍্যাম (ভার্চুয়াল র‍্যাম অর্ন্তভুক্ত), ফাস্ট UFS 3.1 স্টোরেজ, ইত্যাদি।

ভারতে Lava Blaze Dragon 5G এর দাম

Lava Blaze Dragon 5G ভারতে 9,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 4 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। স্মার্টফোনটি গোল্ডেন মিস্ট ও মিডনাইট মিস্ট রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। পয়লা আগস্ট দুপুর 12টা থেকে Amazon-এ হ্যান্ডসেটটির এক্সক্লুসিভ সেল শুরু হবে। ক্রেতারা ই-কমার্স প্ল্যাটফর্মটির পার্টনার ব্যাঙ্কের তরফে 1,000 টাকা ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ দাম নেমে আসবে 8,999 টাকায়।

Lava Blaze Dragon 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Lava Blaze Dragon 5G এর সামনে 6.74 ইঞ্চি 2.5D ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ, ব্রাইটনেস লেভেল 450 নিট, রেজোলিউশন HD+ (720 x 1,612 পিক্সেল), এবং আসপেক্ট রেশিও 20:9। নতুন ফোনটিতে Snapdragon 4 Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 4 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম ও 128 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 8 জিবি ভার্চুয়াল র‍্যামের (4 জিবি + 4 জিবি) সাপোর্ট আছে।

লাভা ব্লেজ ড্রাগন 5G স্টক Android 15 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। এটি একটি মেজর অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং দুই বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। পাওয়ারের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে। সুরক্ষার জন্য ফোনটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলক ফিচার বর্তমান।

ফটোগ্রাফির কথা বললে, Lava Blaze Dragon 5G এর পিছনে একটি এআই-সমর্থিত 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর আছে। ক্যামেরায় AI মোড, HDR মোড, পোট্রেট মোড, বিউটি মোড, AR স্টিকার, প্যানোরামা মোড, স্লো মোশন, ডকুমেন্ট, টাইম ল্যাপস, QR কোড, নাইট মোড, ফিল্টার, 50MP মোড, Pro মোড, এবং Google লেন্স বৈশিষ্ট্য উপস্থিত। ফোনটি AnTuTu বেঞ্চমার্ক সাইটে 4,50,000+ স্কোর করেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  2. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  3. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  4. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  5. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  6. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  7. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  8. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  9. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  10. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »