আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 20 অগাস্ট 2026 22:04 IST
হাইলাইট
  • Lava Virat V1 Pro 5G ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে
  • স্মার্টফোনটি ভারতে আগস্ট 24 লঞ্চ হবে
  • Virat V1 Pro 5G টিজারে সাদা রঙের ব্যাক প্যানেলের সঙ্গে দেখা গিয়েছে

Lava Virat Series was first launched in July, 2026

Photo Credit: Lava

Lava Virat সিরিজের তৃতীয় মডেল আগামী সপ্তাহে আত্মপ্রকাশ করবে। ভারতীয় সংস্থাটি ঘোষণা করেছে, Lava Virat V1 Pro 5G আগস্ট 24 দুপুর 12টার সময় ভারতে লঞ্চ হবে। অর্থাৎ, আগামী সোমবার লাভার নতুন ফোন প্রকাশ্যে আসতে চলেছে। Virat V1 5G এবং Virat V1 জুলাইয়ের শেষে বাজারে এসেছিল। এই ফোনগুলির মতো আসন্ন Virat V1 Pro 5G ফ্লিপকার্টে এক্সক্লুসিভলি বিক্রি হবে। কোম্পানি একটি শর্ট টিজার ভিডিওর মাধ্যমে নয়া ফোনের ডিজাইনের একঝলক দেখিয়েছে। টিজারে ডিভাইসটি সাদা রঙের ব্যাক প্যানেলের সঙ্গে দেখা গিয়েছে৷ নকশা বেশ প্রিমিয়াম রাখা হয়েছে।

Lava Virat V1 Pro 5G আগস্ট 24 লঞ্চ হচ্ছে

লাভা মোবাইল X-এ একটি টিজার ভিডিওতে Virat V1 Pro 5G মডেলের লঞ্চের তারিখ এবং কোথায় পাওয়া যাবে, সেই বিষয়ে জানিয়েছে। সেখানে স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা মডিউলের কিছুটা দেখা গিয়েছে, যার আকার চৌকো। মডিউলের ভিতরে দুটি অংশ রয়েছে। উপরে ফ্ল্যাশ ও একটি কাটআউট ও নিচে মোট দুটি কাটআউট রয়েছে বলে মনে করা হচ্ছে।

Mark Your Calendars 👀

Virat V1 Pro 5G.
Launching 24th August, 12 PM. Exclusively on Flipkart.

Built on 17 years of trust. 🤝

Stay Tuned!#Flipkart #LavaMobiles #ProudlyIndian #Shaqhataolavauthao pic.twitter.com/2HAB9FGJ39

— Lava Mobiles (@LavaMobile) August 20, 2026

লাভা বিরাট ভি1 5G ঠিক কতগুলি ক্যামেরার সঙ্গে আসবে, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। লাভা এখনও ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি বা চার্জিং সম্পর্কিত কোনও তথ্য এখনও প্রকাশ করেনি। শুধুমাত্র হ্যান্ডসেটটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে বলে নিশ্চিত করা হয়েছে। সংস্থা শীঘ্রই অন্যান্য তথ্য প্রকাশ করবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, Virat V1 5G এবং Virat V1 4G উভয়েই 6.75 ইঞ্চি HD+ ডিসপ্লের সঙ্গে এসেছে। তবে 5G মডেলে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট আছে। 4G-এর ডিসপ্লে 90 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোন দুটি যথাক্রমে Unisoc T8200 ও Unisoc SC9863A প্রসেসর দ্বারা চালিত। দুই ফোনেই 13 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। 

Advertisement

Virat V1-এ 5,000mAh ব্যাটারি আছে, যেখানে 5G মডেল 6,000mAh ব্যাটারি সেল পেয়েছে। এতে স্টক Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল থাকছে। Virat V1 রান করে Android 15 Go এডিশনে। এটি লঞ্চের সময় দাম ছিল 9,999 টাকা। Virat V1 5G-এর মূল্য 12,999 টাকা। দুই ফোনেই 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
  2. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
  3. Vivo Y31T 5G স্মার্টফোনের দাম ফাঁস, 7,200mAh ব্যাটারি কত টাকায় দেখুন
  4. SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর
  5. Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি
  6. iQOO Z11 ও iQOO Buds ভারতে এল, 32MP সেলফি ক্যামেরা ও 7,050mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  7. আগস্ট 27 লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 FE, বাজেটে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার্স?
  8. জনপ্রিয় Vivo ফোনের দাম 7,000 টাকা পর্যন্ত বাড়ল, ক্রেতাদের জন্য বড় ধাক্কা
  9. 10,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে সবচেয়ে সস্তা iPhone 17e, দাম বাড়ার আগে শেষ সুযোগ
  10. Samsung-এর ট্রিপল ক্যামেরা ও সুপার অ্যামলেড ডিসপ্লের দুর্দান্ত 5G স্মার্টফোন 20,000 টাকার কমে মিলছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.