Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে

Lava Virat V1 Pro 5G ভারতে 120Hz ডিসপ্লে, Unisoc T8200 চিপসেট, ও IP64 রেটিংয়ের সঙ্গে লঞ্চ হয়েছে।

Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে

Photo Credit: Lava

Lava Virat V1 Pro 5G has a 50-megapixel main camera

হাইলাইট
  • Lava Virat V1 Pro 5G স্টক Android 16 অপারেটিং সিস্টেমের সঙ্গে এসেছে
  • এই ফোনে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আছে
  • Lava Virat V1 Pro 5G শক্তিশালী 6,000mAh ব্যাটারি অফার করে
বিজ্ঞাপন

Lava Virat V1 Pro 5G সোমবার ভারতে লঞ্চ হয়েছে। এটি জুলাইয়ে রিলিজ হওয়া Lava Virat V1 5G-এর আপগ্রেড ভার্সন হিসেবে এসেছে। বিশ্বজুড়ে মেমোরি সংকটের মাঝেও বাজেটের মধ্যে নতুন 5G স্মার্টফোন বাজারে এনেছে লাভা। এটি 120Hz ডিসপ্লে, 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, IP64 ডাস্ট ও ওয়াটার প্রোটেকশন রেটিং, ও 6,000mAh ব্যাটারি অফার করে। এই ফোনের ডিজাইনও বেশ নজরকাড়া। এতে স্টক Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা থাকছে। অর্থাৎ, Lava Virat V1 Pro 5G ফোনে পরিষ্কার ইন্টারফেস ও ব্লোটওয়্যার-মুক্ত অভিজ্ঞতা পাওয়া যাবে।

Lava Virat V1 Pro 5G দাম

Virat V1 Pro 5G ভারতের বাজারে একটাই ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে Lava। তারা 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 15,999 টাকা রেখেছে। এটি সিকিম মিডনাইট ও স্পিটি ফ্রস্ট কালার অপশনে উপলব্ধ হবে। ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে দাম মেটালে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম 13,999 টাকায় নেমে আসবে। আগস্ট 31 দুপুর 12টার সময় ফ্লিপকার্টে প্রথম সেল অনুষ্ঠিত হবে।

Lava Virat V1 Pro 5G স্পেসিফিকেশন

লাভা বিরাট ভি1 প্রো 5G 6.75 ইঞ্চির নচযুক্ত HD+ ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। সংস্থা ফোনের র‍্যাম ভার্চুয়ালি সর্বোচ্চ 12 জিবি (6 জিবি ফিজিক্যাল + 6 জিবি ডাইনামিক) বৃদ্ধি করার সুযোগ দিচ্ছে। ডিভাইসে Unisoc T8200 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা হল TSMC-এর 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি মিড-রেঞ্জ 5G মোবাইল প্রসেসর।

লাভার নতুন স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেলের ডুয়াল AI ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরায় স্লো মোশন, পোট্রেট, টাইমল্যাপস, রিফোকাস, অডিও নোট, মোশন ফটো, বিউটি, এইচডিআর, নাইট, ও এআই-এর মতো শুটিং মোড পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে শক্তিশালী 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Virat V1 Pro 5G ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 মিমি অডিও জ্যাক, WiFi 5, ও ব্লুটুথ v5.4 পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »