Lava Virat V1 Pro 5G ভারতে আগস্ট 24 দুপুর 12টায় ফ্লিপকার্টে লঞ্চ হবে।
Photo Credit: Lava
Lava Virat Series was first launched in July, 2026
Lava Virat সিরিজের তৃতীয় মডেল আগামী সপ্তাহে আত্মপ্রকাশ করবে। ভারতীয় সংস্থাটি ঘোষণা করেছে, Lava Virat V1 Pro 5G আগস্ট 24 দুপুর 12টার সময় ভারতে লঞ্চ হবে। অর্থাৎ, আগামী সোমবার লাভার নতুন ফোন প্রকাশ্যে আসতে চলেছে। Virat V1 5G এবং Virat V1 জুলাইয়ের শেষে বাজারে এসেছিল। এই ফোনগুলির মতো আসন্ন Virat V1 Pro 5G ফ্লিপকার্টে এক্সক্লুসিভলি বিক্রি হবে। কোম্পানি একটি শর্ট টিজার ভিডিওর মাধ্যমে নয়া ফোনের ডিজাইনের একঝলক দেখিয়েছে। টিজারে ডিভাইসটি সাদা রঙের ব্যাক প্যানেলের সঙ্গে দেখা গিয়েছে৷ নকশা বেশ প্রিমিয়াম রাখা হয়েছে।
লাভা মোবাইল X-এ একটি টিজার ভিডিওতে Virat V1 Pro 5G মডেলের লঞ্চের তারিখ এবং কোথায় পাওয়া যাবে, সেই বিষয়ে জানিয়েছে। সেখানে স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা মডিউলের কিছুটা দেখা গিয়েছে, যার আকার চৌকো। মডিউলের ভিতরে দুটি অংশ রয়েছে। উপরে ফ্ল্যাশ ও একটি কাটআউট ও নিচে মোট দুটি কাটআউট রয়েছে বলে মনে করা হচ্ছে।
Mark Your Calendars 👀
— Lava Mobiles (@LavaMobile) August 20, 2026
Virat V1 Pro 5G.
Launching 24th August, 12 PM. Exclusively on Flipkart.
Built on 17 years of trust. 🤝
Stay Tuned!#Flipkart #LavaMobiles #ProudlyIndian #Shaqhataolavauthao pic.twitter.com/2HAB9FGJ39
লাভা বিরাট ভি1 5G ঠিক কতগুলি ক্যামেরার সঙ্গে আসবে, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। লাভা এখনও ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি বা চার্জিং সম্পর্কিত কোনও তথ্য এখনও প্রকাশ করেনি। শুধুমাত্র হ্যান্ডসেটটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে বলে নিশ্চিত করা হয়েছে। সংস্থা শীঘ্রই অন্যান্য তথ্য প্রকাশ করবে বলে আশা করা যায়।
প্রসঙ্গত, Virat V1 5G এবং Virat V1 4G উভয়েই 6.75 ইঞ্চি HD+ ডিসপ্লের সঙ্গে এসেছে। তবে 5G মডেলে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট আছে। 4G-এর ডিসপ্লে 90 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোন দুটি যথাক্রমে Unisoc T8200 ও Unisoc SC9863A প্রসেসর দ্বারা চালিত। দুই ফোনেই 13 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।
Virat V1-এ 5,000mAh ব্যাটারি আছে, যেখানে 5G মডেল 6,000mAh ব্যাটারি সেল পেয়েছে। এতে স্টক Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল থাকছে। Virat V1 রান করে Android 15 Go এডিশনে। এটি লঞ্চের সময় দাম ছিল 9,999 টাকা। Virat V1 5G-এর মূল্য 12,999 টাকা। দুই ফোনেই 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale