থাকবে একঝাঁক ক্যামেরা, দিতে হবে না চার্জ, রইল আগামীর ফোনের আভাস

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 জুলাই 2018 20:42 IST

Light nনামে এক স্টার্ট আপ কোম্পানির তৈরী 9টি লেন্স যুক্ত স্মার্টফোন প্রোটোটাইপ ক্যামেরা

Photo Credit: Courtesy of Light

ধরুন আপনি পকেট থেকে আপনার ফোনটি বার করে রুমালের মতো তার ভাঁজ খুললেন। এরপরে স্ক্রিনের উপরে আঙুল রেখে ফোনটি আনলক করলেন। এরপরে ক্যামেরা অ্যাপ ওপেন করলে মাকড়সার মতো একাধিক লেন্স একসাথে একটি বিশাল ছবি তুললো।

এই ধরনের ফোন ইতিমধ্যেই এই পৃথিবীতে উপস্থিত রয়েছে। এর মধ্যে বেশিরভারগই প্রোটোটাইপ। অন্য ফোনগুলি আপাতত শুধুমাত্র চিনে বিক্রি হয়। বিশেষজ্ঞরা বলছেন আগামী বছরেই বাজারে আসবে Samsung এর Galaxy X। এই ফোনে ডিসপ্লে ভাঁজ করা সম্ভব।

ভবিষ্যতে টেকনোলজি কোথায় চলে যাবে তা কেউ বলতে পারেন না। তবে ভবিষ্যতের স্মার্টফোনের কিছু ধারনা এই প্রতিবেদনে দেওয়া হল। এর মধ্যে কোন একটি স্মার্টফোন হয়তো ভবিষ্যতে আপনার পকেটেও দেখা যেতে পারে।

ফোনের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

একটি ফোনের সামনেটা পুরোটাই ডিসপ্লে। আর এই ডিসপ্লের সামনে গোটাটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনের সামনে ডিসপ্লের আকার বড় হওয়ার সাথেসাথেই একাধিক ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফোনের পিছনে চলে গিয়েছে। Apple তাদের নতুন  iPhone X এ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সম্পূর্ণ বাদ দিয়ে ফেস আনলক টেকনোলজি ব্যবহার শুরু করেছে। কিন্তু সম্প্রতি নতুন টেকনোলজির মাধ্যমে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফিরে আসছে। ইতিমধ্যেই Vivo X21 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার হচ্ছে।

ক্যামেরায় আরও বেশি লেন্স

শিঘ্রই ফোনে তোলা ছবি লক্ষ টাকার ক্যামেরার ছবির কোয়ালিটির সাথে কাঁধে কাঁধ রেখে লড়াই করতে পারবে। কীভাবে? ফোনের পিছনে একাধিক লেন্স দিয়ে একসাথে ছবি তোলা হবে। এরপরে ছবিগুলিকে জুড়ে একটি বিশাল ছবি তৈরী হবে।

Advertisement

ইতিমধ্যেই একাধিক ফোনে দুটি করে লেন্স ব্যবহার হচ্ছে। দুটি লেন্সের একটি দিয়ে ছবির ডেপ্ত মেপে ব্যাকগ্রাউন্ডড ব্লার করার কাজ করা হচ্ছে। এমনকি Huawei P20 Pro তে তিনটি লেন্স ব্যবহার করা হয়েছে।

এছাড়াও Light নামে একটি কোম্পানি প্রোটোটাঈপ বানিয়ে দুনিয়াকে চমকে দিয়েছে। এই প্রোটোটাইপে ফোনের পিছনে 5 থেকে 9 টি লেন্স ব্যবহার করে অবিশ্বাস্য 64 মেগাপিক্সেল ছবি তুলতে সক্ষম হয়েছে। যদিও এতগুলি ছবি একসাথে প্রসেস করার জন্য খুব শক্তিশালী প্রসেসার প্রয়োজন। তাই এই ক্যামেরার দাম ভারতীর মুদ্রায় প্রায় 1.34 লক্ষ টাকা। কোম্পানি জানিয়েছে এই বছরের শেষেই স্মার্টফোনে এই টেকনোলজির ক্যামেরা চলে আসবে।

ভাঁজ করা স্ক্রিন

ইতিমধ্যেই ভাঁজ করা যায় এমন স্ক্রিন তৈরী প্রায় শেষ করে ফেলেছে একাধিক কোম্পানি। মে মাসে এক কনফারেন্সে BOE নামে একটি কোম্পানি “Phonebet” নামে একটি প্রোটোটাইপ দেখিয়েছে। 7.5 ইঞ্চি এই ডিসপ্লেটি সম্পূর্ণ ভাঁজ করে একটি ফোনের মতো করে ফেলা সম্ভব।

Advertisement

বহু বছর ধরেই স্যামসাং ভাঁজ করা ডিসপ্লে তৈরীর কাজ করে চলেছে। প্রথম দিকে এই ডিসপ্লে দিয়ে কার্ভড টিভি ও রাউন্ড এজ ডিসপ্লের ফোন তৈরী করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। আর শিঘ্রই Samsung এর প্রথম ডিসপ্লে ভাঁজ করা ফোন লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।

ব্যাটারি চার্জের দিন শেষ

আজকের স্মার্টফোনে সবথেকে বড় সমস্যা ব্যাটারি লাইফ। শুনতে অবাক লাগলেও বিজ্ঞানীরা নিজে থেকেই ব্যাটারি চার্জ দেওয়ার পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন। ইতিমধ্যেই Energous ও Ossia-র মতো কোম্পানিগুলি রেডিও তরঙ্গ ও ইনফ্রারেড দিয়ে ব্যাটারি চার্জিং এর টেকনোলজি বানিয়ে ফেলেছেন।

Advertisement

ফোনের দিকে না তাকানোর জন্য বিশেষ চশমার ব্যবহার

টেক দুনিয়ায় এই চশমাগুলি নিয়ে ইতিমধ্যেই হইচই পরে গিয়েছে। অনেকেই বলছেন এই চশমাগুলি ভবিষ্যতে ঝড় তুলতে চলেছে। এই চশমার মাধ্যমে ফোনের দিকে না তাকিয়েই সব সময় অনলাইন থাকা যাবে। ইতিমধ্যেই একটি চশমা দিয়ে কম্পিউটার তৈরীর জন্য 15,800 কোটি টাকা তুলেছে Magic Leap নামে একটি স্টার্ট আপ। ওয়েল্ডিং গ্লাসের মতো দেখতে হবে এই কম্পিউটার। গ্লাস টেকনোলজিতে ইতিমধ্যেই একাধিক পেটেন্ট নিয়েছে Apple। অগমেন্টেড রিয়ালিটি ব্যবহারের গ্লাসগুলি ইতিমধ্যেই বাজারে আসতে শুরু করেছে।

 

কিন্তু মাথায় রাখতে হবে Google Glass ডিভাইসটি বাজারে ব্যার্থ হয়েছিল। অদ্ভুত দেখতে চশমা পড়ে রাস্তায় বেরতে অস্বস্তি বোধ করেছিলেন অনেকেই। এছাড়াও সুরক্ষার ক্ষেত্রে বিশাল প্রশ্ন তুলবে এই টেকনোলজি।

Advertisement

 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: DreamGlass, Apple, Samsung, iPhone X, Huawei P21 Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.