চলতি সপ্তাহে আসছে Mi Note 10, লঞ্চের আগেই দেখে নিন ক্যামেরার খুঁটিনাটি

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 নভেম্বর 2019 13:07 IST
হাইলাইট
  • Mi Note 10 ফোনে 108 মেগাপিক্সেল কুয়ামেরা থাকবে
  • মাদ্রিদে এই ফোন লঞ্চ করবে Xiaomi
  • ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকছে

Mi Note 10 ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকছে

Photo Credit: Twitter/ Xiaomi

6 নভেম্বর লঞ্চ হবে Mi Note 10। সম্প্রতি ট্যুইটারে এই ঘোষণা করেছে Xiaomi। বুধবার মাদ্রিদে এক ইভেন্টে লঞ্চ হবে Mi Note 10। এই ফোনের পিছনে থাকছে পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। মঙ্গলবার চিনে লঞ্চ হবে Mi CC9 Pro। চিনের বাইরে Mi Note 10 নামে লঞ্চ হবে এই ফোন। 2017 সালে Mi Note 3 এর পরে Mi Note সিরিজে নতুন স্মার্টফোন বাজারে আসেনি। Mi Note 3 ফোনে ছিল Snapdragon 660 চিপসেট আর ডুয়াল ক্যামেরা।

Xiaomi -র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে 6 নভেম্বর মাদ্রিদে Mi Note 10 লঞ্চ হবে। ঐ দিন মাদ্রিদে স্থানীয় সময় সকাল 11 টা 30 মিনিটে লঞ্চ ইভেন্ট শুরু হবে। সম্প্রতি এক টিজারে 14 নভেম্বর পোল্যান্ডে এই ফোন লঞ্চের খবর সামনে এসেছিল।

Mi Note 10 ক্যামেরা ফিচার

Mi Note 10 ফোনের ক্যামেরায় কী স্পেসিফিকেশন থাকছে? সম্প্রতি জানিয়েছে চিনের কোম্পানিটি। Xiaomi জানিয়েছে Mi Note 10 ফোনে থাকবে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 12 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা, একটি 20 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড কাম্যরা একটি 5 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা। কোম্পানির দাবি এটাই বিশ্বের প্রথম 108 মেগাপিক্সেল পেন্টা ক্যামেরার স্মার্টফোন।

এই ফোনের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। পোট্রেট তোলার জন্য এই ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও ম্যাক্রো তোলার জন্য আলাদা ক্যামেরা থাকছে। টেলিফটো লেন্স ব্যবহার করে 10x হাইব্রিড জুম আর 50x ডিজিটাল জুম করা যাবে।

Advertisement

Mi Note 10 ফোনে একটি 6.47 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানি MIUI 11 স্কিন। ফোনের ভিতরে থাকবে একটি 5,260 mAh ব্যাটারি আর 30W ফাস্ট চার্জ সাপোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ফেস্টিভ অফারে দারুণ সুযোগ, বড় ছাড়ে Galaxy Tab S10+
  2. Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি
  3. 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
  4. Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
  5. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  6. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  7. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  8. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  9. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  10. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.