পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে ভারতে একাধিক নতুন প্রোডাক্ট বিক্রি শুরু করবে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 জুন 2019 13:31 IST
হাইলাইট
  • "Mi Turns 5" টিজার প্রকাশিত হয়েছে
  • ফাস্ট চার্জা লঞ্চ হওয়ার কথা জানানো হয়েছে
  • লঞ্চ হবে একটি ওয়্যারলেস অন-ইয়ার হেডফোন

15 জুলাই ভারতে পাঁচ বছর পূর্ণ করবে Xiaomi

Photo Credit: Xiaomi India

শিঘ্রই ভারতে পাঁচ বছর পূর্ণ করতে চলেছে Xiaomi। এই উপলক্ষ্যে "Mi Turns 5" উৎসব শুরু করেছে চিনের কোম্পানিটি। এই উৎসবে পাঁচ সপ্তাহ ধরে চলবে বিভিন্ন অফার। এছাড়াও বিক্রি শুরু হবে একগুচ্ছ নতুন প্রোডাক্ট। ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে Mi Beard Trimmer। জম্বদিন উপলক্ষ্যে ভারতে একের পর এক প্রোডাক্ট লঞ্চ করবে চিনের কোম্পানিটি।

ইতিমধ্যেই Xiaomi অফিশিয়াল ওয়েবসাইটে "Mi Turns 5" টিজার প্রকাশিত হয়েছে। সেখানে আগামী পাঁচ সপ্তাহে কোন প্রোডাক্ট লঞ্চ হবে তার আভাস পাওয়া যাবে। সেখানে একটি ফাস্ট চার্জা লঞ্চ হওয়ার কথা জানানো হয়েছে। এছাড়াও লঞ্চ হবে একটি নেকব্যান্ড হেডফোন আর একটি ওয়্যারলেস অন-ইয়ার হেডফোন। এছাড়াও আসছে Mi LED ল্যাম্প আর শিশুদের জন্য থাকছে Mi Truck Builder।

এই মুহুর্তে চিনে দুটি ফাস্ট চার্জার বিক্রি করে Xiaomi। এর মধ্যে একটি 36W অন্যটি 27W। এই দুটি চার্জারের একটি ভারতে আসতে পারে।

তবে এই সময়ে Redmi K20  আর K20 Pro লঞ্চের খবর পাওয়া যায়নি। 2014 সালের 15 জুলাই Mi 3 ফোন এর হাত ধরে ভারতের বাজারে প্রবেশ করেছিল Xiaomi।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.