ভারতে সবচেয়ে শক্তিশালী ব্যাটারিযুক্ত পাঁচ ফোন, আছে 10,000mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 অক্টোবর 2026 11:30 IST
হাইলাইট
  • Realme P4 Power 5G ভারতের প্রথম 10,000mAh+ ব্যাটারিযুক্ত ফোন
  • Poco ও Redmi-র 9,000mAh ব্যাটারিযুক্ত ফোন বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে
  • Redmi Note 17 Pro Max-এ 10,000mAh ব্যাটারি ও 100W চার্জিং সাপোর্ট আছে

Redmi Note 17 Pro Max 5G has a 10,000mAh battery

Photo Credit: Xiaomi

সাম্প্রতিক সময়ে ব্যাটারির ধারণক্ষমতায় উল্লেখযোগ্য আপগ্রেড এসেছে। সিলিকন কার্বন প্রযুক্তির সাহায্যে ব্যাটারির আকার না বাড়িয়েই এতে অনেক বেশি শক্তি সঞ্চয় করা সম্ভব হচ্ছে। ফলে এখন 9,000mAh থেকে 10,000mAh ব্যাটারি চালিত স্মার্টফোন বাজারে চলে এসেছে। এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে চাইনিজ সংস্থাগুলি। বর্তমানে ভারতের বাজারেও 9,000mAh থেকে 10,000mAh+ ব্যাটারিযুক্ত ফোন বিক্রি হচ্ছে। কিনতে বেশি খরচও করতে হবে না। হাতের নাগালের মধ্যেই দাম। আজকের প্রতিবেদনে ভারতে সবচেয়ে শক্তিশালী ব্যাটারিযুক্ত পাঁচটি ফোনের তালিকা রইল। পাওয়ারব্যাঙ্ক সঙ্গে নিয়ে ঘোরার ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত পড়তে হবে।

ভারতের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি চালিত পাঁচ ফোন

Realme P4 Power 5G

Realme P4 Power 5G হল ভারতের প্রথম 10,001mAh ব্যাটারিযুক্ত ফোন। এটি 80W ওয়্যার্ড চার্জিং, 27W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি 36 মিনিটে 0-50 শতাংশ চার্জ হয়ে যায়। ফোনের দাম 32,999 টাকা থেকে শুরু। বেস মডেলে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। ফোনে 6.78 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, এবং 6,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

Advertisement

রিয়েলমির এই ফোন MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দ্বারা চালিত। পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। এটি 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য হ্যান্ডসেটের সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

Poco X8 5G

সেপ্টেম্বরের গোড়ায় Poco X8 5G লঞ্চ হয়েছে ভারতে। এটি 9,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে, যা 67W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনের দাম 29,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। ডিভাইসটি রান করে Snapdragon 6s Gen 4 প্রসেসরে।

পোকোর এই ফোনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, ও TÜV Rheinland-এর ট্রিপল আই কেয়ার সার্টিফিকেশন অফার করে। পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

Advertisement

Poco X8 Power 5G

Poco X8 Power মডেলে 10,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনটি কিনতে 35,999 টাকা খরচ হবে। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজযুক্ত বেস মডেলের দাম। হ্যান্ডসেটে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন এবং ডলবি ভিশন সাপোর্ট করে। এতে Snapdragon 6 Gen 5 প্রসেসর আছে।

পোকোর এই ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং f/1.8 অ্যাপারচার-যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Redmi Note 17 Pro 5G

Redmi Note 17 Pro 5G মডেলে 9,000mA সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W হাইপারচার্জ এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনের দাম শুরু 36,999 টাকা থেকে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ রয়েছে। ডিভাইসটি Snapdragon 6s Gen 4 প্রসেসর দ্বারা চালিত। স্মার্টফোনটি 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ও 3,500 নিট পিক ব্রাইটনেস অফার করে।

Advertisement

রেডমির নতুন ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার, ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে। তবে সামনের বা পিছনের ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট নেই।

Redmi Note 17 Pro Max 5G

Redmi Note 17 Pro Max 5G বিশাল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে এসেছে। ফোনের দাম 49,999 টাকা থেকে শুরু। বেস মডেল 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। ফোনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ডলবি ভিশন, HDR10+, ও 3,500 নিট পিক ব্রাইটনেস অফার করে।

রেডমির এই স্মার্টফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায়। উভয় ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।  এটি Snapdragon 6 Gen 5 প্রসেসর ব্যবহার করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim design for a big-battery smartphone
  • IP69-rated for dust and water
  • Bright HDR-certified display
  • Excellent battery life
  • Can be used as a powerbank in emergencies
  • Bad
  • 144Hz refresh rate only works with two apps
  • Single bottom-firing speaker
  • Gets hot when recording 60 fps video
 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 7400 Ultra
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
Battery Capacity 10,001mAh
OS Android 16
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent daytime camera performance
  • Battery lasts forever
  • Ingeniously designed rear panel
  • Competitively priced
  • Bad
  • Erratic low-light camera performance
  • Polarising design
  • Feels quite heavy
  • Software feels sluggish
 
KEY SPECS
Display 6.83-inch
Processor Qualcomm Snapdragon 6s Gen 4
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 9000mAh
OS Android 16
Resolution 1280x2772 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life and fast charging
  • Bright and vibrant 1.5K AMOLED display
  • Extensive durability
  • Promising update policy
  • Bad
  • Feels underpowered
  • Cameras are average for the price
  • Doesn't feel like a true Pro Max across the board
 
KEY SPECS
Display 6.83-inch
Processor Snapdragon 6 Gen 5
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 10000mAh
OS Android 16
Resolution 1280x2772 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.