Poco X8 Power 5g

Poco X8 Power 5g - ख़बरें

  • Realme থেকে Poco, নভেম্বরে কেনার মতো 30,000 টাকার নিচে সেরা ফোন
    30,000 টাকার কমে ভারতের বাজারে নতুন এন্ট্রি হল Poco X8 5G। এই ফোনে 9,000mAh ব্যাটারি, 67W চার্জিং, 1.5K রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটি 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও Snapdragon 6 Gen 5 চিপসেটের সঙ্গে এসেছে। 30,000 টাকা বাজেট থাকলে Samsung Galaxy M47 5G কিনতে পারেন। কারণ এই ফোনে ছয় বছর Android OS ও সিকিউরিটি আপডেট মিলবে। 10,000mAh ব্যাটারি চাইলে Realme P4 Power 5G দুর্দান্ত বিকল্প।
  • সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
    Poco X8 Power ফ্লিপকার্টে 30,999 টাকায় লিস্টেড আছে। এটি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের বেস মডেলের দাম। সেপ্টেম্বরের শুরুতে লঞ্চের সময় প্রাইস ছিল 35,999 টাকা। এছাড়াও, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট বা ডেবিট কার্ডে দাম মেটালে 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। সমস্ত অফার অন্তর্ভুক্ত করে পোকোর ফোনের দাম নেমে আসবে 27,999 টাকায়, যা লঞ্চ প্রাইসের তুলনায় 8,000 টাকা কম। আবার এসবিআই এবং এইচডিএফসি ক্রেডিট কার্ডে 3 থেকে 9 মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশনে 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • ভারতে সবচেয়ে শক্তিশালী ব্যাটারিযুক্ত পাঁচ ফোন, আছে 10,000mAh ব্যাটারি
    ভারতে সবচেয়ে শক্তিশালী ব্যাটারিযুক্ত পাঁচটি ফোন দেখে নিন। Realme P4 Power 5G ভারতের প্রথম 10,001mAh ব্যাটারিযুক্ত ফোন। এটি 80W ওয়্যার্ড চার্জিং, 27W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। দাম 32,999 টাকা থেকে শুরু হচ্ছে। Poco X8 5G বিশাল 9,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে, যা 67W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনের দাম শুরু 29,999 টাকা থেকে। Poco X8 Power মডেলে 10,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনটি কিনতে 35,999 টাকা খরচ হবে। Redmi Note 17 Pro Max 5G ফোনেও 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং আছে। দাম 49,999 টাকা।
  • Poco X8 Power vs Realme P4 Power: 10,000mAh ব্যাটারির কোন ফোন কিনলে লাভ? তুলনা দেখে নিন
    বর্তমানে মিড-রেঞ্জে সেরা 10,000mAh ব্যাটারির ফোনের তকমা দখলের জন্য Poco X8 Power ও Realme P4 Power 5G-এর মধ্যে জোর প্রতিযোগিতা চলবে। কিন্তু খাতায়-কলমে স্পেসিফিকেশন বা ফিচার্সের নিরিখে দুই ফোনের মধ্যে কে এগিয়ে? এই প্রতিবেদনে ফোন দুটির তুলনা রইল।
  • 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
    Poco X8 5G এবং Poco X8 Power 5G সেপ্টেম্বর 4 দুপুর 12টার সময় ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। ফোনগুলির মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেখান থেকে ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং ডিটেলস, ও ফার্স্ট লুকস প্রকাশ্যে এসেছে। Poco X8 5G মডেলে 9,000mAh ব্যাটারি রয়েছে, যেখানে X8 Power 5G আরও শক্তিশালী 10,000mAh ব্যাটারি পেয়েছে। দুই ফোনেই 22.5W রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং, PPS চার্জিং, ও স্মার্ট চার্জিং সাপোর্ট মিলবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »