10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ

Poco X8 Power 5G বিশাল 10,000mAh সিলিকন কার্বন ব্যাটারির সঙ্গে আসবে বলে নিশ্চিত করা হয়েছে।

10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ

Photo Credit: Poco

Poco X8 Power 5G is confirmed to feature a 10,000mAh battery

হাইলাইট
  • Poco X8 5G মডেলে 9,000mAh ব্যাটারি রয়েছে
  • Poco X8 Power 5G আরও শক্তিশালী 10,000mAh ব্যাটারি পেয়েছে
  • Poco X8 সিরিজের দুই ফোন ফ্লিপকার্টে উপলব্ধ হবে
বিজ্ঞাপন

Poco X8 5G ও Poco X8 Power 5G সেপ্টেম্বরের শুরুতেই ভারতে আসছে। পোকো শুক্রবার এই দুই ফোনের লঞ্চের তারিখ, বেশ কিছু স্পেসিফিকেশন, ও ডিজাইন প্রকাশ করেছে। Poco X8 Power 5G বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে আসবে বলে জানিয়েছে শাওমির সাব-ব্র্যান্ডটি। স্ট্যান্ডার্ড Poco X8 5G মডেলে 9,000mAh ব্যাটারি কনফার্ম করা হয়েছে। উভয় ব্যাটারি সিলিকন কার্বন টেকনোলজির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই প্রযুক্তি ব্যাটারির আকার না বাড়িয়েই বেশি চার্জ ধরে রাখার ক্ষমতা দেয়। Poco X8 সিরিজের দুই নতুন ফোন ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে।

Poco X8 5G ও Poco X8 Power 5G সেপ্টেম্বর 4 লঞ্চ হবে ভারতে

Poco X8 5G এবং Poco X8 Power 5G সেপ্টেম্বর 4, আগামী শুক্রবার দুপুর 12টার সময় ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। ফোনগুলির মাইক্রোসাইট ইতিমধ্যেই ফ্লিপকার্টে লাইভ থাকতে দেখা গিয়েছে। এটি ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং ডিটেলস, ও ফার্স্ট লুকস প্রকাশ করেছে।

পোকো এক্স8 5G মডেলের 9,000mAh ব্যাটারি 67W ফাস্ট চার্জিং সমর্থন করবে। ব্র্যান্ড দাবি করছে, এটি একবার চার্জ দিলে 2.6 দিন নন-স্টপ 5G কলিং, 24 ঘন্টা ভিডিও স্ট্রিমিং, ও অনলাইনে 78 ঘন্টা মিউজিক শোনা, ও 25 ঘন্টা WhatsApp টেক্সটিং করার ব্যাকআপ দেবে।

অন্য দিকে, পোকো এক্স8 পাওয়ার 5G স্মার্টফোনের 10,000mAh ব্যাটারি ফুল চার্জে 3.5 দিন ব্যবহার করা যাবে। সংস্থার দাবি, এটি একবার চার্জ দিলে 29 দিন স্ট্যান্ডবাই থাকবে। এছাড়াও, 28 ঘন্টা ভিডিও স্ট্রিমিং, ও 33 ঘন্টা WhatsApp চ্যাট করার ব্যাকআপ পাওয়া যাবে।

দুই ফোনের ব্যাটারিতেই 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং, বাইপাস চার্জিং, PPS চার্জিং, ও স্মার্ট চার্জিং সাপোর্ট মিলবে। ব্যাটারি 6 বছর হেলথের সঙ্গে আসবে। টিজার ভিডিওতে Poco X8 অরেঞ্জ ও হোয়াইট কালারে দেখা গিয়েছে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা উল্লম্বভাবে সাজানো।

Poco X8 5G

Poco X8 5G

Poco X8 Max টিজার ভিডিওতে ডুয়াল-টোন ইয়োলো ফিনিশের সঙ্গে দেখা গিয়েছে। উপরের দিকে স্কোয়ারের মতো গোলাকার আকৃতির ক্যামেরা মডিউল আছে। যার মধ্যে দুটি সেন্সর উল্লম্বভাবে অবস্থিত। Poco X8 সিরিজ Qualcomm প্রসেসরে চলবে বলে শোনা যাচ্ছে।

রিপোর্ট অনুসারে, Poco X8 5G এবং Poco X8 Power 5G যথাক্রমে Snapdragon 6 Gen 5 ও Snapdragon 6s Gen 4 চিপটের ব্যবহার করবে। দুই ফোনের সামনে যথাক্রমে 16 মেগাপিক্সেল ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। ফোনগুলি IP66, IP68, IP69, এবং IP69K রেটিং অফার করতে পারে। সংস্থা চারটি মেজর Android OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি প্যাচ প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »