Realme P4 Power 5g

Realme P4 Power 5g - ख़बरें

  • ভারতে সবচেয়ে শক্তিশালী ব্যাটারিযুক্ত পাঁচ ফোন, আছে 10,000mAh ব্যাটারি
    ভারতে সবচেয়ে শক্তিশালী ব্যাটারিযুক্ত পাঁচটি ফোন দেখে নিন। Realme P4 Power 5G ভারতের প্রথম 10,001mAh ব্যাটারিযুক্ত ফোন। এটি 80W ওয়্যার্ড চার্জিং, 27W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। দাম 32,999 টাকা থেকে শুরু হচ্ছে। Poco X8 5G বিশাল 9,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে, যা 67W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনের দাম শুরু 29,999 টাকা থেকে। Poco X8 Power মডেলে 10,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনটি কিনতে 35,999 টাকা খরচ হবে। Redmi Note 17 Pro Max 5G ফোনেও 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং আছে। দাম 49,999 টাকা।
  • Poco X8 Power vs Realme P4 Power: 10,000mAh ব্যাটারির কোন ফোন কিনলে লাভ? তুলনা দেখে নিন
    বর্তমানে মিড-রেঞ্জে সেরা 10,000mAh ব্যাটারির ফোনের তকমা দখলের জন্য Poco X8 Power ও Realme P4 Power 5G-এর মধ্যে জোর প্রতিযোগিতা চলবে। কিন্তু খাতায়-কলমে স্পেসিফিকেশন বা ফিচার্সের নিরিখে দুই ফোনের মধ্যে কে এগিয়ে? এই প্রতিবেদনে ফোন দুটির তুলনা রইল।
  • আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
    Realme P4 Power, Realme P4x, Realme P4R, Realme P4 Lite 5G, এবং Realme P4 Lite 4G-এর মূল্যবৃদ্ধি করেছে সংস্থা। মডেল ও স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী 3,000 টাকা পর্যন্ত দাম বেড়েছে। Realme P4 Power 5G-এর দাম এখন 32,999 টাকা থেকে শুরু হচ্ছে। Realme P4x 5G ফোনের নতুন স্টার্টিং প্রাইস 24,999 টাকা। Realme P4R 5G-এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজের বেস মডেলের দাম এখন 19,999 টাকা হয়েছে।
  • Vivo আনছে 12,000mAh ব্যাটারির অবিশ্বাস্য স্মার্টফোন, কবে লঞ্চ হবে
    রিপোর্ট বলছে, ভিভো বর্তমানে 10,000mAh রেটেড সিঙ্গেল সেল ব্যাটারি যুক্ত ডিভাইস পরীক্ষা করছে। টিপিক্যাল ক্যাপাসিটি 12,000mAh-এ পৌঁছে যেতে পারে। এখন চীনে 8,000mAh বা 9,000mAh ব্যাটারিও খুব অস্বাভাবিক নয়। Redmi Turbo 5 এবং Turbo 5 Max জানুয়ারিতে 9,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে। Realme P4 Power 5G ফেব্রুয়ারিতে 10,000mAh+ ব্যাটারির সাথে ভারতে এসেছে।
  • Realme Power: রিয়েলমি 10,000mAh ব্যাটারির আরও একটি ফোন আনছে, 16 জিবি র‍্যাম থাকবে
    Realme Power চীনে RMX5166 মডেল নম্বরের সাথে TENAA সার্টিফিকেশন প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছে। সেই লিস্টিং থেকে ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। হ্যান্ডসেটে 9,750mAh রেটেড ব্যাটারি রয়েছে, যা 10,000mAh+ টিপিক্যাল ক্যাপাসিটি হিসেবে প্রচার হতে পারে। সার্টিফিকেশন সম্পন্ন হওয়ায় চীনে শীঘ্রই অফিসিয়াল লঞ্চ হওয়ার আশা করা যায়।
  • 10,001mAh ব্যাটারির সাথে Realme P4 Power 5G ফোনের সেল শুরু হল, অফারে 2,000 টাকা ছাড়
    Realme P4 Power 5G ভারতের প্রথম 10,001 ব্যাটারি যুক্ত মোবাইল ফোন। লঞ্চের ঠিক এক সপ্তাহের মাথায় স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। প্রথম সেলে 2,000 টাকা ছাড়ের সাথে কেনার সুযোগ মিলছে। এছাড়াও, ক্রেতাদের জন্য আরও বেশ কিছু অফার দিচ্ছে কোম্পানি। পেটিএম, গুগল পে, ক্রেড, এবং ফোনপে-র মতো UPI অ্যাপ থেকে পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।
  • Realme P4 Power 5G দেশের সবথেকে বড় 10,001mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, ফুল চার্জে 39 দিন চলবে
    Realme P4 Power 5G একবার চার্জ দিলে 39 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে। 10,001mAh ব্যাটারি ছাড়াও Realme P4 Power 5G এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে কার্ভড ডিসপ্লে, বাইপাস চার্জিং, IP66 + IP8 + IP69 জল ও ধুলোরোধী রেটিং, HyperVision AI চিপ, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, চার বছর সফটওয়্যার আপডেট, 80W ফাস্ট চার্জিং, VC কুলিং সিস্টেম, ইত্যাদি।
  • দেশের প্রথম 10,001mAh ব্যাটারির ফোন Realme P4 Power 5G আগামীকাল লঞ্চ হচ্ছে, দাম কত হবে জেনে নিন
    Realme P4 Power 5G এর 10,000mAh টাইটান ব্যাটারি নেক্সট জেনারেশন সিলিকন অ্যানোড প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। এটি ডুয়াল-লেয়ার কোটিং প্রসেসে নির্মিত। এর ফলে পাওয়ার ডেলিভারি আরও এফিশিয়েন্ট হবে। একবার চার্জ দিলে ইউটিউবে 32.5 ঘন্টা ভিডিও দেখা যাবে। চার্জের চিন্তা ছাড়াই 72.3 ঘন্টা ফোনে কলে কথা বলতে পারবেন।
  • দেশের প্রথম 10,001mAh ব্যাটারির ফোন Realme P4 Power 5G লঞ্চের ঘোষণা হল, এক চার্জে 32.5 ঘন্টা ভিডিও দেখা যাবে
    রিয়েলমি দাবি করেছে যে, Realme P4 Power 5G বিশ্বের প্রথম মিলিটারি গ্রেড শক টেস্টে উত্তীর্ণ হওয়া 10,000+ mAh ব্যাটারির স্মার্টফোন। এটি 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 27W রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করবে। ফুল চার্জে 32.5 ঘন্টা ইউটিউব ভিডিও দেখা যাবে। একবার চার্জ দিলে 72.3 ঘন্টা ফোনে কথা বলতে পারবেন।
  • Realme P4 Power 5G: ভারতের প্রথম 10000mAh ব্যাটারির ফোনের দাম ফাঁস, লঞ্চ হতে পারে মাস শেষে
    Realme P4 Power 5G ট্রান্সভিউ ডিজাইন ও তিনটি কালার অপশনের সাথে আসছে। ফোনের ব্যাক প্যানেল দুই আলাদা অংশে বিভক্ত। উপরে টেক্সচার্ড ফিনিশ রয়েছে এবং সেখানে আয়তকার ক্যামেরা মডিউল অবস্থিত। নিচের অংশে মসৃণ ম্যাট ফিনিশ রয়েছে। উপরের অংশে ডটেড প্যাটার্ন এবং ছোট্ট স্ক্রু-এর মতো অ্যাকসেন্ট দেখা যাচ্ছে। সব মিলিয়ে ফোনের ডিজাইন নজর কাড়তে বাধ্য।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »