ভারতে Realme P4 Power, P4x, P4R, P4 Lite 5G, ও 4G মডেলের দাম 3,000 টাকা পর্যন্ত বেড়েছে।
Photo Credit: Realme
Realme hikes prices of five P4 Series phones in India
আগস্ট শেষ হওয়ার আগে ফের পাঁচটি ফোনের দাম বাড়াল রিয়েলমি। Realme P4 Power, Realme P4x, Realme P4R, Realme P4 Lite 5G, এবং Realme P4 Lite 4G-এর মূল্যবৃদ্ধি করেছে সংস্থা। মডেল ও স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী 3,000 টাকা পর্যন্ত দাম বেড়েছে। এই মাসে ভারতের বাজারে Vivo, Samsung, Motorola, OnePlus, Redmi, Poco, Xiaomi, এবং iQOO, সবাই ডিভাইসের দাম বাড়িয়েছে। বর্তমানে র্যাম, মেমোরি চিপ, এবং বিভিন্ন যন্ত্রাংশের দাম অগ্নিমূল্য। ফলে প্রতি মাসে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে স্মার্টফোনের। নতুন ফোন কিনতে গিয়ে সমস্যায় পড়ছে ক্রেতারা।
টিপস্টার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে রিয়েলমি ফোনের মূল্যবৃদ্ধির বিষয়ে জানা গিয়েছে। Realme P4 Power 5G মডেলের প্রতিটি ভ্যারিয়েন্টের দাম 3,000 টাকা বেড়েছে। এখন 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের নতুন দাম হয়েছে যথাক্রমে 32,999 টাকা, 34,999 টাকা, ও 37,999 টাকা।
Realme P4x 5G ফোনের 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের নয়া দাম হয়েছে যথাক্রমে 24,999 টাকা ও 27,999 টাকা। এই দুই ভ্যারিয়েন্টের আগে দাম ছিল যথাক্রমে 22,999 টাকা ও 24,999 টাকা। অর্থাৎ, এখানেও সর্বোচ্চ 3,000 টাকা মূল্যবৃদ্ধি হয়েছে।
Realme P4R 5G ফোনের 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 1,000 টাকা বেড়ে 19,999 টাকা হয়েছে। 4 জিবি র্যাম + 128 জিবি ও 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের মূল্যও 1,000 টাকা বেড়েছে। এদের নতুন দাম যথাক্রমে 21,999 টাকা ও 23,999 টাকা। 6 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের দাম 2,000 টাকা বেড়ে 26,999 টাকা হয়েছে।
Realme P4 Lite 5G ফোনের 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ও 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম 1,500 টাকা বেড়েছে। এদের নয়া মূল্য যথাক্রমে 17,999 টাকা এবং 19,999 টাকা। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 2,000 টাকা বেড়ে 22,999 টাকা হয়েছে।
সবশেষে Realme P4 Lite 4G ফোনের 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 1,000 ও 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এদের নিউ প্রাইসিং হল যথাক্রমে 13,999 টাকা ও 15,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Sale Today: India Price, Offers, and Everything Else You Need to Know