রিয়েলমি পাওয়ার চীনে সংস্থার প্রথম 10000mAh+ ব্যাটারি যুক্ত ফোন হতে পারে।
Photo Credit: Realme
Realme P4 Power 5G with 10,001mAh battery now available for purchase in India
Realme P4 Power 5G জানুয়ারির শেষে ভারতে লঞ্চ হয়েছে। এটি রিয়েলমির তথা ভারতের প্রথম 10,001mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোন। রেডমি, ওয়ানপ্লাস, শাওমি, ভিভোর আগেই 10,000mAh+ ব্যাটারি দিয়ে মোবাইল ফোন বাজারে এনে শোরগোল ফেলে দিয়েছে সংস্থাটি। স্মার্টফোনটি এবার চীনের বাজারে পা রাখতে চলেছে। তবে সেটি পরিচয় বদলে Realme Power নামে চীনে রিলিজ হতে পারে। রিয়েলমির একটি নতুন ফোন সে দেশের TENAA সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছে। জল্পনা শোনা যাচ্ছে, স্মার্টফোনটির নাম হবে Realme Power। এটি ভারতে বিক্রিত Realme P4 Power 5G মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।
রিয়েলমি পাওয়ার চীনে সংস্থার প্রথম 10000mAh+ ব্যাটারি যুক্ত ফোন হতে পারে। গিজমোচীনার রিপোর্ট অনুসারে, এটি RMX5166 মডেল নম্বরের সাথে টেনা সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। সেই লিস্টিং থেকে ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। যেমন, এতে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (1,280 x 2,800 পিক্সেল) ও 1.07 বিলিয়ন কালার অফার করবে।
উল্লেখ্য, ভারতে বিক্রিত Realme P4 Power 5G-তে 6,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, ও 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট আছে। টেনার লিস্টিং অনুযায়ী, Realme Power ডুয়াল ব্যাক ক্যামেরা সেটআপ পাবে। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত হবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ভারতীয় মডেলেও একই ক্যামেরা হার্ডওয়্যার আছে।
রিয়েলমি পাওয়ার 2.6 গিগাহার্টজ পিক ক্লক স্পিডের একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা পরিচালিত হবে, যা MediaTek Dimensity 7400 Ultra চিপসেটকে ইঙ্গিত করছে। এটি 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হতে পারে। ফোনটি ভারতে সর্বোচ্চ 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ।
Realme Power হ্যান্ডসেটে 9,750mAh রেটেড ব্যাটারি আছে, যা মার্কেটিং করার সময় সামান্য বেশি টিপিক্যাল ক্যাপাসিটি হিসেবে উল্লেখ করা থাকে। ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে 10,001mAh ব্যাটারি আছে, ফলে চাইনিজ ভার্সনে একই ব্যাটারি থাকতে পারে। টেনা সার্টিফিকেশন সম্পন্ন হওয়ায় চীনে শীঘ্রই অফিসিয়াল লঞ্চ হওয়ার আশা করা যায়।
প্রসঙ্গত, Realme P4 Power 5G এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 25,999 টাকা ও 27,999 টাকা রাখা হয়েছে। আর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 30,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo Find X10 Pro Max India Launch Teased; Confirmed to Feature MediaTek Dimensity 9600 Pro SoC