দেশের প্রথম 10,001mAh ব্যাটারির ফোন Realme P4 Power 5G লঞ্চের ঘোষণা হল, এক চার্জে 32.5 ঘন্টা ভিডিও দেখা যাবে

Realme P4 Power 5G ফোনে 10,001mAh ক্ষমতার ব্যাটারি থাকা সত্ত্বেও এর ওজন 218 গ্রাম।

দেশের প্রথম 10,001mAh ব্যাটারির ফোন Realme P4 Power 5G লঞ্চের ঘোষণা হল, এক চার্জে 32.5 ঘন্টা ভিডিও দেখা যাবে

Photo Credit: Realme

Realme P4 Power 5G will be backed by a 10,001mAh Titan Battery

হাইলাইট
  • Realme P4 Power 5G বিশাল 10,001mAh ব্যাটারির সাথে ভারতে আসছে
  • ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে
  • Realme P4 Power 5G তিনটি কালার অপশনে বিক্রি হবে
বিজ্ঞাপন

Realme P4 Power 5G ভারতে জানুয়ারি 29 তারিখে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। রিয়েলমি অপেক্ষার অবসান ঘটিয়ে এই বিষয়ে ঘোষণা করেছে। এটি দেশের প্রথম 10,001mAh ব্যাটারি-যুক্ত স্মার্টফোন হওয়ার কথা নিশ্চিত করেছে সংস্থা। এছাড়াও, ফোনের একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন সামনে এসেছে। গতকাল হ্যান্ডসেটের ডিজাইন ও কালার অপশন প্রকাশ হয়েছিল। এই ফোন ট্রান্সসিলভার, ট্রান্সঅরেঞ্জ, এবং ট্রান্সব্লু রঙের বিকল্পে বিক্রি হবে। Realme P4 Power 5G তিনটি Android অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) ও চার বছর সিকিউরিটি আপডেট পাবে। চলুন ফোনটির সম্ভাব্য দাম ও অন্যান্য বৈশিষ্ট্যগুলি জেনে নেওয়া যাক।

Realme P4 Power 5G ভারতে 10,001mAh ব্যাটারির সাথে জানুয়ারি 29 লঞ্চ হচ্ছে

রিয়েলমি দাবি করেছে যে, এটি বিশ্বের প্রথম মিলিটারি গ্রেড শক টেস্টে উত্তীর্ণ হওয়া 10,000+ mAh ব্যাটারির স্মার্টফোন। এত বড় ক্ষমতার ব্যাটারি থাকা সত্ত্বেও এর ওজন 218 গ্রাম। ব্যাটারিতে সিলিকন অ্যানোড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর সাথে 27W রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং বৈশিষ্ট্য থাকছে।

Realme P4 Power 5G ফুল চার্জে 32.5 ঘন্টা ইউটিউব ভিডিও চালাতে পারবে। একইসাথে একবার চার্জ দিলে 11.67 ঘন্টা BGMI খেলা যাবে। এছাড়াও, চার্জের চিন্তা ছাড়াই 72.3 ঘন্টা ফোনে কলে কথা বলতে পারবেন। সংস্থার দাবি, যদি চার বছর পর ব্যাটারির স্বাস্থ্য 80 শতাংশের নিচে নামে, তাহলে সেটি বিনামূল্যে পাল্টে দেওয়া হবে।

রিয়েলমি পি4 পাওয়ার 5G ফোনে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। ডিজাইনের কথা বললে, ফোনের ব্যাক প্যানেলের উপরের অংশে টেক্সচার্ড ফিনিশ রয়েছে। সেখানে আয়তকার ক্যামেরা মডিউলের ভিতরে এলইডি ফ্ল্যাশ-সহ দু'টি বড় ও একটি ছোট লেন্স বর্তমান।

ক্যামেরা মডিলের পাশে অবস্থিত আয়তকার প্যানেলের ভিতরে হাইপারইমেজ+, OIS ব্র্যান্ডিং, ও ক্যামেরার ফ্রেম অ্যাপারচার উল্লেখ করা আছে। নিচের অংশে মসৃণ ম্যাট ফিনিশ রয়েছে। উপরের অংশে ডটেড প্যাটার্ন ও ছোট্ট স্ক্রু-এর-এর মতো অ্যাকসেন্ট দেখা যাচ্ছে। এক কথায়, ফোনের ডিজাইন নজর কাড়তে বাধ্য।

Realme P4 Power 5G চলবে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসরে। এটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনে আসবে। এই ফোনে 50 মেগাপিক্সেল Sony প্রাইমারি ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কল করার জন্য একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। ফাঁস হওয়া ছবি অনুসারে, ফোনের বক্স প্রাইস 37,999 টাকা। তবে সাধারণত স্মার্টফোনের বক্স প্রাইস আসল দামের চেয়ে বেশি হয়, তাই বিক্রয়মূল্য কম হতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »