Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 3 জুলাই 2026 13:45 IST
হাইলাইট
  • Moto G77 Power শক্তিশালী 7,000mAh ব্যাটারির সঙ্গে আসছে
  • স্মার্টফোনের সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে
  • Moto G77 Power ভারতে 30,000 টাকার মধ্যে লঞ্চ হবে

Moto G77 Power has a 7,000mAh battery and 32-megapixel selfie camera

Photo Credit: Motorola

Moto G77 Power জুলাই 8 ভারতে লঞ্চ হতে চলেছে। Motorola গতকাল তাদের Moto G সিরিজের নতুন ফোনের লঞ্চের তারিখ, ডিজাইন, স্পেসিফিকেশন, ও বিভিন্ন ফিচার্স সামনে এনেছে। একইসাথে, কোম্পানি দামের রেঞ্জও প্রকাশ করেছে। Moto G77 Power এ দেশে তিনটি কালার অপশনে উপলব্ধ হবে। এটি বিশাল 7,000mAh ব্যাটারি, Dolby Atmos সাপোর্ট, 3.5 মিমি অডিও জ্যাকের সঙ্গে আসছে। এছাড়াও, মোটোরোলার আসন্ন স্মার্টফোনে ভেগান লেদার ফিনিশ এবং ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। ডিভাইসের একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেই পেজে ফোনের সমস্ত তথ্য লিস্টেড আছে।

Moto G77 Power স্পেসিফিকেশন ও ফিচার্স

মোটোরোলার ভারতীয় শাখা সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে Moto G77 Power জুলাই 9 লঞ্চ করার কথা জানিয়েছে। এটি ফ্লিপকার্ট, অফলাইন চ্যানেল, ও মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে। স্মার্টফোনের সামনে 6.67 ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকছে, যা HD+ রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে।

মোটো জি77 পাওয়ার-এর স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন আছে। ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে। এতে Sony LYTIA 600 সেন্সর-সহ 50 মেগাপিক্সেলের প্রো গ্রেড প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরাকে যোগ্য সঙ্গত দিতে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকছে।

সেলফি ও ভিডিয়ো কলের জন্য, মোটোরোলার নতুন ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা কনফার্মড করা হয়েছে। Moto G77 Power মডেলের অন্যান্য ফিচার্সের মধ্যে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার, হাই-রেজ অডিও সার্টিফিকেশন, ও 3.5 মিমি হেডফোন জ্যাক। ডিভাইসটি Android 16 অপারেটিং সিস্টেমে রান করবে, যা পরে Android 17 ভার্সনে আপগ্রেড করা হবে।

Moto G77 Power-এর দাম 30,000 টাকার নিচে রাখা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, আগামীকাল Moto Pad 70 Pro ট্যাবলেটের প্রথম সেল অনুষ্ঠিত হবে। এটি গত শনিবার (জুন 27) ভারতে লঞ্চ হয়েছিল। ট্যাবটি মধ্যবিত্তের সাধ্যের মধ্যে হাই-পারফরম্যান্স এবং ফ্ল্যাগশিপ স্তরের ফিচার্স অফার করে। Moto Pad 70 Pro তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। 

Advertisement

ট্যাবের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 36,999 টাকায় এসেছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 39,999 টাকা। কীবোর্ডের সঙ্গে 256 জিবি মডেলের দাম 45,999 টাকা রাখা হয়েছে। এতে Snapdragon 8s Gen 4 প্রসেসর, বিশাল 10,200mAh, 13 ইঞ্চির Dolby Vision ডিসপ্লে, 45W ফাস্ট চার্জিং, কোয়াড JBL স্পিকার, এবং 120 FPS গেমিং সাপোর্ট থাকছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ফেস্টিভ অফারে দারুণ সুযোগ, বড় ছাড়ে Galaxy Tab S10+
  2. Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি
  3. 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
  4. Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
  5. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  6. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  7. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  8. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  9. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  10. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.