Moto G77 Power বড় 7,000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা, এবং Dimensity 6400 চিপসেটের সঙ্গে ভারতে বিক্রি শুরু হল।
Photo Credit: Motorola
Moto G77 Power has a 7,000mAh battery
Moto G77 Power গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ সোমবার (জুলাই 13) ফোনটির বিক্রি শুরু হয়েছে। Motorola প্রথম সেল উপলক্ষে ফুল পেমেন্টে 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। Moto G77 Power মডেলের দুই বড় হাইলাইট হল 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও শক্তিশালী 7,000mAh ব্যাটারি। এই স্মার্টফোনে Dolby Atmos সাপোর্ট, 24 জিবি র্যাম বুস্ট, এলং স্টেরিও স্পিকার পাওয়া যায়। এছাড়াও, মোটোরোলা রিভার্স চার্জিং, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ও IP64 ওয়াটার রেজিস্ট্যান্সের মতো ফিচার্স দিয়েছে।
Moto G77 Power ভারতে 25,999 টাকার একটাই মেমোরি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি ফ্লিপকার্ট ও মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইটে তিনটি রঙের বিকল্পে বিক্রি হচ্ছে।
মোটোরোলার ওয়েবসাইট ও ফ্লিপকার্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, SBI, ICICI, Axis, HDFC, ও IDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে এই ফোনের দাম 23,999 টাকায় নেমে আসবে। আবার IDFC এবং Kotak ক্রেডিট কার্ডে করা EMI লেনদেনে 2,500 টাকা ছাড় পাওয়া যাবে।
স্পেসিফিকেশন এবং ফিচার্সের কথা বললে, মোটো জি77 পাওয়ার-এর সামনে 6.72 ইঞ্চির LCD ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,050 নিট পিক ব্রাইটনেস, এবং FHD+ রেজোলিউশন অফার করে। ডিভাইসটি Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। সংস্থা একটি মেজর OS আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।
Moto G77 Power ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার -সহ 50 মেগাপিক্সেল (Sony LYT 600) মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, f/2.2 অ্যাপারচারযুক্ত 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি 8,89 মিমি পুরু ও ওজন 215 গ্রাম।
মোটোরোলা নতুন স্মার্টফোন MediaTek Dimensity 6400 প্রসেসর ব্যবহার করেছে। এটি 8 জিবি LPDDR4x র্যাম এবং 128 জিবি UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনের র্যাম ভার্চুয়ালি 24 জিবি (8 জিবি ফিজিক্যাল + 16 জিবি ভার্চুয়াল) পর্যন্ত বৃদ্ধি করা যাবে। হ্যান্ডসেটে বিশাল 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে৷ এটি 30W টার্বোপাওয়ার চার্জিং এবং 6W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale