Moto G77 Power ভারতে 25,999 টাকায় লঞ্চ হয়েছে।
Photo Credit: Motorola
Moto G77 Power is equipped with a 7,000mAh battery
Moto G77 Power আজ (জুলাই 8) ভারতে লঞ্চ হল। এটি পাওয়ারফুল 7,000mAh ব্যাটারির সাথে বাজারে এসেছে। সংস্থার দাবি, ব্যাটারি একবার চার্জ দিলে 59 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে 6W রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে স্মার্টফোন থেকেই ব্লুটুথ হেডফোন, স্মার্টওয়াচ, ও অন্যান্য ছোট ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ করা যাবে। মোটোরোলার নতুন ফোনে Dolby Atmos সাপোর্ট, স্টেরিও স্পিকার, IP64 ওয়াটার রেজিস্ট্যান্স, এবং মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি আছে। এছাড়াও, ডুয়াল রিয়ার ক্যামেরা, 24 জিবি র্যাম বুস্ট, 3.5 মিমি অডিও জ্যাক, এবং ডুয়াল মাইক্রোফোন পাওয়া যাবে।
মোটো জি77 পাওয়ার স্মার্টফোনের সামনে 6.72 ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে। প্যানেলটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, 1,050 নিট পিক ব্রাইটনেস, এবং 391 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। স্ক্রিনকে স্ক্র্যাচ ও সমস্ত ধরনের আঘাত থেকে বাঁচাতে Corning Gorilla Glass 7i কভার ব্যবহার করেছে মোটোরোলা।
Moto G77 Power ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.8 অ্যাপারচার এবং কোয়াড পিক্সেল টেকনোলজি-সহ 50 মেগাপিক্সেল (Sony LYT 600) মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে 32 মেগাপিক্সেলের (f/2.2 অ্যাপারচার) ক্যামেরা রয়েছে।
পারফরম্যান্সের দিক থেকে স্মার্টফোনটি MediaTek Dimensity 6400 প্রসেসরে রান করে। এই চিপসেট Mali-G57 MC2 জিপিইউ, 8 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম, ও 128 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনের র্যাম ভার্চুয়ালি 24 জিবি (8 জিবি ফিজিক্যাল + 16 জিবি ভার্চুয়াল) পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
মোটোরোলার এই হ্যান্ডসেটে 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি আছে, যা 30 ওয়াট টার্বোপাওয়ার চার্জিং এবং 6 ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনটি 8,89 মিমি পুরু ও ওজন 215 গ্রাম। সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা থাকছে। সংস্থা একটি মেজর OS আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে।
Moto G77 Power ভারতে 25,999 টাকায় লঞ্চ হয়েছে৷ এটি 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি তিনটি Pantone কালার অপশনে উপলব্ধ হবে। ফ্লিপকার্ট ও মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইটে জুলাই 13 বিক্রি শুরু হবে। Axis ও HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম 23,999 টাকায় নেমে আসবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale