Moto G77 Power ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 8 জুলাই 2026 14:32 IST
হাইলাইট
  • Moto G77 Power একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়েছে
  • স্মার্টফোনে Dolby Atmos সাপোর্ট ও স্টেরিও স্পিকার আছে
  • Moto G77 Power শক্তিশালী 7,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে

Moto G77 Power is equipped with a 7,000mAh battery

Photo Credit: Motorola

Moto G77 Power আজ (জুলাই 8) ভারতে লঞ্চ হল। এটি পাওয়ারফুল 7,000mAh ব্যাটারির সাথে বাজারে এসেছে। সংস্থার দাবি, ব্যাটারি একবার চার্জ দিলে 59 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে 6W রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে স্মার্টফোন থেকেই ব্লুটুথ হেডফোন, স্মার্টওয়াচ, ও অন্যান্য ছোট ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ করা যাবে। মোটোরোলার নতুন ফোনে Dolby Atmos সাপোর্ট, স্টেরিও স্পিকার, IP64 ওয়াটার রেজিস্ট্যান্স, এবং মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি আছে। এছাড়াও, ডুয়াল রিয়ার ক্যামেরা, 24 জিবি র‍্যাম বুস্ট, 3.5 মিমি অডিও জ্যাক, এবং ডুয়াল মাইক্রোফোন পাওয়া যাবে।

Moto G77 Power ফিচার্স ও স্পেসিফিকেশন

মোটো জি77 পাওয়ার স্মার্টফোনের সামনে 6.72 ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে। প্যানেলটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, 1,050 নিট পিক ব্রাইটনেস, এবং 391 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। স্ক্রিনকে স্ক্র্যাচ ও সমস্ত ধরনের আঘাত থেকে বাঁচাতে Corning Gorilla Glass 7i কভার ব্যবহার করেছে মোটোরোলা।

Moto G77 Power ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.8 অ্যাপারচার এবং কোয়াড পিক্সেল টেকনোলজি-সহ 50 মেগাপিক্সেল (Sony LYT 600) মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে 32 মেগাপিক্সেলের (f/2.2 অ্যাপারচার) ক্যামেরা রয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে স্মার্টফোনটি MediaTek Dimensity 6400 প্রসেসরে রান করে। এই চিপসেট Mali-G57 MC2 জিপিইউ, 8 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম, ও 128 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনের র‍্যাম ভার্চুয়ালি 24 জিবি (8 জিবি ফিজিক্যাল + 16 জিবি ভার্চুয়াল) পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

মোটোরোলার এই হ্যান্ডসেটে 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি আছে, যা 30 ওয়াট টার্বোপাওয়ার চার্জিং এবং 6 ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনটি 8,89 মিমি পুরু ও ওজন 215 গ্রাম। সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা থাকছে। সংস্থা একটি মেজর OS আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে।

Moto G77 Power দাম

Moto G77 Power ভারতে 25,999 টাকায় লঞ্চ হয়েছে৷ এটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি তিনটি Pantone কালার অপশনে উপলব্ধ হবে। ফ্লিপকার্ট ও মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইটে জুলাই 13 বিক্রি শুরু হবে। Axis ও HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম 23,999 টাকায় নেমে আসবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent everyday performance
  • Clean Android 16 experience
  • Excellent battery life
  • 3.5mm headphone jack
  • Bad
  • Mediocre LCD screen
  • Ageing Dimensity 6400 chip
  • Average camera performance
  • Only one major Android update promised
 
KEY SPECS
Display 6.72-inch
Processor MediaTek Dimensity 6400
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo আরও মহার্ঘ হল, ভারতে পাঁচটি স্মার্টফোনের দাম বাড়াল চীনা সংস্থা
  2. Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
  3. Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও
  4. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  5. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
  6. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
  7. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
  8. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
  9. বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন
  10. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.