2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 জুলাই 2026 15:42 IST
হাইলাইট
  • Moto G77 Power প্রথম সেলে 2,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে
  • স্মার্টফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে
  • Moto G77 Power শক্তিশালী 7,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে

Moto G77 Power has a 7,000mAh battery

Photo Credit: Motorola

Moto G77 Power গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ সোমবার (জুলাই 13) ফোনটির বিক্রি শুরু হয়েছে। Motorola প্রথম সেল উপলক্ষে ফুল পেমেন্টে 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। Moto G77 Power মডেলের দুই বড় হাইলাইট হল 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও শক্তিশালী 7,000mAh ব্যাটারি। এই স্মার্টফোনে Dolby Atmos সাপোর্ট, 24 জিবি র‍্যাম বুস্ট, এলং স্টেরিও স্পিকার পাওয়া যায়। এছাড়াও, মোটোরোলা রিভার্স চার্জিং, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ও IP64 ওয়াটার রেজিস্ট্যান্সের মতো ফিচার্স দিয়েছে।

Moto G77 Power দাম ও সেল অফার

Moto G77 Power ভারতে 25,999 টাকার একটাই মেমোরি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি ফ্লিপকার্ট ও মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইটে তিনটি রঙের বিকল্পে বিক্রি হচ্ছে।

মোটোরোলার ওয়েবসাইট ও ফ্লিপকার্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, SBI, ICICI, Axis, HDFC, ও IDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে এই ফোনের দাম 23,999 টাকায় নেমে আসবে। আবার IDFC এবং Kotak ক্রেডিট কার্ডে করা EMI লেনদেনে 2,500 টাকা ছাড় পাওয়া যাবে।

স্পেসিফিকেশন এবং ফিচার্সের কথা বললে, মোটো জি77 পাওয়ার-এর সামনে 6.72 ইঞ্চির LCD ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,050 নিট পিক ব্রাইটনেস, এবং FHD+ রেজোলিউশন অফার করে। ডিভাইসটি Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। সংস্থা একটি মেজর OS আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

Moto G77 Power ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার -সহ 50 মেগাপিক্সেল (Sony LYT 600) মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, f/2.2 অ্যাপারচারযুক্ত 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি 8,89 মিমি পুরু ও ওজন 215 গ্রাম।

Advertisement

মোটোরোলা নতুন স্মার্টফোন MediaTek Dimensity 6400 প্রসেসর ব্যবহার করেছে। এটি 8 জিবি LPDDR4x র‍্যাম এবং 128 জিবি UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনের র‍্যাম ভার্চুয়ালি 24 জিবি (8 জিবি ফিজিক্যাল + 16 জিবি ভার্চুয়াল) পর্যন্ত বৃদ্ধি করা যাবে। হ্যান্ডসেটে বিশাল 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে৷ এটি 30W টার্বোপাওয়ার চার্জিং এবং 6W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent everyday performance
  • Clean Android 16 experience
  • Excellent battery life
  • 3.5mm headphone jack
  • Bad
  • Mediocre LCD screen
  • Ageing Dimensity 6400 chip
  • Average camera performance
  • Only one major Android update promised
 
KEY SPECS
Display 6.72-inch
Processor MediaTek Dimensity 6400
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  2. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  3. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  4. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  5. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  6. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  7. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  9. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  10. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.