লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Moto G8 Plus ফোনের স্পেসফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 অক্টোবর 2019 11:48 IST
হাইলাইট
  • Moto G8 Plus ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি
  • এই ফোনে 3.5 মিমি অডিও জ্যাক আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে
  • নতুন ফোনের ওজন 188 গ্রাম

অক্টোবর মাসে লঞ্চ হবে Moto G8 Plus

Photo Credit: WinFuture

24 অক্টোবর লঞ্চ হবে Moto G8 Plus। লঞ্চের আগেই এই ফোনের ছবি ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এল। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা ব্যবহার করেছে Motorola। ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ থাকছে। পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর গ্রেডিয়ন্ট ফিনিশ। Moto G8 Plus এর ভিতরে একটি Snapdragon 665 চিপসেট থাকতে পারে। ফোনের ভিতরে থাকতে পারে 4,000 mAh ব্যাটারি।

WinZFuture ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে চলতি মাসেই বাজারে আসতে চলেছে Moto G8 Plus। 24 অক্টোবর ব্রাজিলে এই ফোন লঞ্চ করতে পারে Motorola। একই সাথে ইউরোপের একাধিক দেশে লঞ্চ হবে এই স্মার্টফোন।

64MP ক্যামেরা, গেমিং চিপসেট সহ লঞ্চ হল Redmi Note 8 Pro

Moto G8 Plus এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Moto G8 Plus ফোনে থাকছে ডুয়াল স্পিকার আর USB Type-C পোর্ট। ফোনের পিছনে থাকবে গ্রেডিয়েন্ট ফিনিশ। লাল ও নীল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Moto G8 Plus ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 665 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

Advertisement

নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল আরও শক্তিশালী Vivo Z1x

Moto G8 Plus ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola।

Moto G8 Plus ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। এই ফোনে 3.5 মিমি অডিও জ্যাক আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। নতুন ফোনের ওজন 188 গ্রাম। ফোনটি 9.1 মিমি চওড়া।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  3. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  4. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  5. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  6. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  7. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  8. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  9. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  10. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.