আজ লঞ্চ হবে Moto G8 Plus: সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

বৃহস্পতিবার লঞ্চ হবে Moto G8 Plus। একই ইভেন্ট থেকে Moto G8 Play, Moto G8, Moto E6 Play ফোনগুলি লঞ্চ করতে পারে Motorola।

আজ লঞ্চ হবে Moto G8 Plus: সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

Photo Credit: WinFuture

Moto G8 Plus ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে

হাইলাইট
  • Moto G8 Plus ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি
  • ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা থাকবে
  • প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর
বিজ্ঞাপন

বৃহস্পতিবার লঞ্চ হবে Moto G8 Plus। আজ ব্রাজিলে এক অনুষ্ঠানে গোটা বিশ্বের সামনে এই ফোন নিয়ে আসবে Motorola। ভারতীয় সময় রাত 8 টায় Moto G8 Plus লঞ্চ ইভেন্ট শুরু হবে। নতুন Moto G8 Plus ফোনে থাকতে পারে ট্রিপল ক্যামেরা, 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর,Snapdragon 665 চিপসেট আর 4,000 mAh ব্যাটারি।

বৃহস্পতিবার ব্রাজিলে স্থানীয় সময় সকাল 9 টা 30 মিনিটে (ভারতীয় সময় রাত 8 টা) Moto G8 Plus লঞ্চ শুরু হবে। একই ইভেন্ট থেকে Moto G8 Play, Moto G8, Moto E6 Play ফোনগুলি লঞ্চ করতে পারে Motorola। Moto G8 Plus এর দাম শুরু হতে পারে 300 ইউরো (প্রায় 23,600 টাকা) থেকে।

কোয়ান্টাম কম্পিউটিংয়ে বিপ্লব! হাজার বছরের গণনা মুহূর্তে করছে Google

Moto G8 Plus স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Moto G8 Plus ফোনে থাকছে ডুয়াল স্পিকার আর USB Type-C পোর্ট। ফোনের পিছনে থাকবে গ্রেডিয়েন্ট ফিনিশ। লাল ও নীল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Moto G8 Plus ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 665 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

ডিসপ্লের নীচে ডুয়াল সেলফি ক্যামেরা, স্মার্টফোন জগতে বিপ্লব Xiaomi -র

Moto G8 Plus ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola।

Moto G8 Plus ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। এই ফোনে 3.5 মিমি অডিও জ্যাক আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। নতুন ফোনের ওজন 188 গ্রাম। ফোনটি 9.1 মিমি চওড়া।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »