Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 এপ্রিল 2026 12:47 IST
হাইলাইট
  • Moto G87 শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে
  • এটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসছে
  • Moto G87 একাধিক কালার অপশনে বিক্রি হতে পারে

Moto G87 is expected to debut soon

Photo Credit: Motorola

Moto G সিরিজের ফোনে এবার 200 মেগাপিক্সেল ক্যামেরা। Moto G87 প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে হইচই। মোটোরোলা নিজে ফোনটির লঞ্চের ব্যাপারে এখনও কিছু ঘোষণা করেনি। কিন্তু তার আগেই একটি রিপোর্ট আপকামিং স্মার্টফোনের ডিজাইন এবং ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস করেছে। এটি জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Moto G67 এবং Moto G77-এর চেয়ে গুরুত্বপূর্ণ আপগ্রেড অফার করতে চলেছে, বিশেষ করে ফটোগ্রাফি ডিপার্টমেন্টে। Moto G87 একটি সেলফি ক্যামেরা এবং তিনটি ব্যাক ক্যামেরা সেটআপের সাথে আসছে। এই ফোন Dimensity 6000 সিরিজের 5G প্রসেসরে চলবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

Moto G87 ডিজাইন ও ক্যামেরা ডিটেইলস

টিপস্টার ইভান ব্ল্যাস মোটো জি87 মডেলের অফিসিয়াল দেখতে রেন্ডার শেয়ার করেছেন, যেখানে হ্যান্ডসেটের ডিজাইন স্পষ্টভাবে দেখা গিয়েছে। সেলফি ক্যামেরার জন্য ফোনের সামনে পাঞ্চ হোল কাটআউট রয়েছে। রেন্ডার অনুসারে, এটি Panone Overture Gray (ডার্ক স্লেট গ্রে) এবং Pantone Blue Atoll (সায়ান) কালার অপশনে উপলব্ধ হবে। এতে Dimensity 6100+, Dimensity 6300 বা Dimensity 6400 চিপসেট থাকতে পারে।

ডিজাইনের দিক থেকে Moto G87 অনেকটা Moto G67 এবং Moto G77-এর মতো। তিনটি ফোনেই ফ্ল্যাট ডিসপ্লে ও চৌকো ক্যামেরা মডিউল রয়েছে। রিপোর্ট বলছে, এই ফোন আর্কটিক সিল, ব্ল্যাক অলিভ, নীল, এবং শেডেড স্প্রাউস প্যানটোন রঙের বিকল্পেও আসতে পারে। যদি খবর সত্যি হয়, তাহলে ফোনটি 200 মেগাপিক্সেলের ক্যামেরার মাধ্যমে মিড-রেঞ্জে সাড়া ফেলতে পারে। উল্লেখ্য, Moto G67 ও Moto G77 যথাক্রমে 50 এবং 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সজ্জিত।

Moto G87 লঞ্চের তারিখ এখনও জানা যায়নি, তবে ফোনটি শীঘ্রই বাজারে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ সম্প্রতি ফোনটি একটি রিটেল ওয়েবসাইটে স্পট করা হয়েছিল। সেখানে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 407 ইউরোতে লিস্টেড ছিল, যা ভারতীয় মুদ্রায় প্রায় 44,480 টাকা। প্রসঙ্গত, আজ Motorola Edge 70 Pro-এর সেল শুরু হয়েছে৷ ফোনের দাম 38,999 টাকা (8 জিবি + 256 জিবি) থেকে স্টার্ট।

অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 41,999 টাকা। তবে কোম্পানি HDFC ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্ট 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে৷ ফলে এদের দাম যথাক্রমে 36,999 টাকা এবং 39,999 টাকায় নেমে আসবে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেট, 90W ফাস্ট চার্জিং, IP68 + IP69 রেটিং, Dolby Atmos সাউন্ড, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং VC কুলিং সিস্টেম ফিচার্স রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. অবিশ্বাস্য সস্তায় AI ক্যামেরার স্মার্ট চশমা আনল Pebble, তৃতীয় চোখেই এবার হবে স্মার্টফোনের কাজ!
  2. Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
  3. Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স
  4. Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট
  5. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  6. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  7. স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন প্রোডাক্টে বড় ছাড় নিয়ে শুরু হচ্ছে Amazon Great Freedom Sale
  8. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  9. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  10. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.