Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 এপ্রিল 2026 15:23 IST
হাইলাইট
  • Moto G87-এর প্রধান আকর্ষণ 200 মেগাপিক্সেল ক্যামেরা
  • স্মার্টফোনের সামনে 6.78 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে আছে
  • এটি IP66 + IP68 + IP69 রেটিংয়ের সাথে এসেছে

Moto G87 is equipped with a 200-megapixel main camera

Photo Credit: Motorola

Moto G87 গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। মোটোরোলার নতুন ফোনের প্রধান আকর্ষণ হল 200 মেগাপিক্সেল ক্যামেরা। এটি Moto G সিরিজের আগের মডেলগুলির তুলনায় ফটোগ্রাফি, ডিসপ্লে, ও ডিউরাবিলিটি বিভাগে বড় আপগ্রেড পেয়েছে। ফোনটি IP66 + IP68 + IP69 রেটিংয়ের সাথে এসেছে। ফলে জল এবং ধুলোর ক্ষতি থেকে সম্পুর্ণ সুরক্ষিত থাকছে। Moto G87 মডেলের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 5G কানেক্টিভিটি, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, Dolby Atmos, NFC, হাই-রেজ অডিও সার্টিফিকেশন, স্টেরিও স্পিকার, 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সপ্যানশন সাপোর্ট, এবং MIL-STD-810 (মিলিটারি গ্রেড) ডিউরাবিলিটি।

Moto G87 স্পেসিফিকেশন

মোটো জি87 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, 2x লসলেস জুম, এবং আল্ট্রাপিক্সেল প্রযুক্তির সঙ্গে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেলের f/2.2 অ্যাপারচারযুক্ত আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Moto G87 মডেলের ক্যামেরা সফটওয়্যারে অটো স্মাইল ক্যাপচার ফিচার আছে। এতে পোট্রেট মোডে 24 মিমি, 35 মিমি, ও 50 মিমি ফোকাল লেংথে ছবি তোলার সুবিধা রয়েছে। ডিভাইসটি গুগল ফটোসের সঙ্গে ইন্টিগ্রেটেড, যেখানে ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার, রিইমাজিন, এবং অটো ফ্রেমের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক এডিটিং টুলস পাওয়া যায়।

মোটোরোলার নতুন স্মার্টফোনের সামনে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,772 x 1,272 পিক্সেল), 5,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্র্যাচ ও আঘাত থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন আছে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে লেটেস্ট Android 16 প্রি-ইনস্টলড আছে।

পারফরম্যান্সের দিক থেকে Moto G87 পিছিয়ে৷ এটি Dimensity 6400 প্রসেসরে রান করে, যা মূলত বাজেট ফোনে ব্যবহৃত হয়। চিপসেটের সাথে 8 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং UFS 2.2 অনবোর্ড স্টোরেজ যুক্ত। SD কার্ডের মাধ্যমে ইর্ন্টানাল স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। হ্যান্ডসেটে 5,200mAh ব্যাটারি আছে, যা 30 ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনটি 7.38 মিমি পুরু এবং ওজন 183 গ্রাম।

Moto G87 দাম

Moto G87 মডেলের 399 ইউরো থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 44,200 টাকা সমান। এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপ, লাতিন আমেরিকা, আফ্রিকা, ও মধ্যপ্রাচ্যে পাওয়া যাবে। ফোনটি তিনটি প্যানটোন কালার অপশনে উপলব্ধ। মোটোরোলা ভারতে লঞ্চের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

 
KEY SPECS
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 6400
Front Camera 32-megapixel
Rear Camera 200-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5200mAh
OS Android 16
Resolution 1272x2772 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  2. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  3. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
  4. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  5. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  6. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  7. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  8. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  9. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  10. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.