Moto X70 Air: অ্যাপলের স্টাইলে আলট্রা স্লিম ফোন এনে চমকে দিল মোটোরোলা, রয়েছে 50MP সেলফি ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 15 অক্টোবর 2025 12:56 IST
হাইলাইট
  • Moto X70 Air মোটোরোলার সবচেয়ে পাতলা স্মার্টফোন
  • স্মার্টফোনটি 5.9 মিলিমিটার পুরু
  • Moto X70 Air-এর পিছনে 50 + 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা আছে

Moto X70 Air ভারতে Motorola Edge 70 নামে লঞ্চ হতে পারে

Photo Credit: Motorola

Moto X70 Air অক্টোবর 31 চীনে লঞ্চ হবে। তবে মঙ্গলবারেই Motorola তাদের এই আলট্রা স্লিম স্মার্টফোনের উপর থেকে পর্দা সরিয়েছে। এটি কোম্পানির ইতিহাসে সবথেকে পাতলা ফোন ও 5.99 মিলিমিটার পুরু। ফোনটি নভেম্বর 5 গ্লোবাল মার্কেটে আসবে এবং আগামী মাসে ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটি Apple-এর iPhone Air এবং Samsung Galaxy S25 Edge-এর মতো স্লিক ডিজাইনের প্রিমিয়াম ফোনগুলিকে টেক্কা দেবে। Moto X70 Air ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জ স্পিডের দিক থেকে এগিয়ে আছে। তবে এতে মিড-রেঞ্জ স্পেসিফিকেশন থাকার ফলে দাম বাজেটের মধ্যে রাখা হবে। 159 গ্রাম ওজনের Moto X70 Air-এ OLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP68 + IP69 জলরোধী রেটিং আছে।

Moto X70 Air ডিসপ্লে স্পেসিফিকেশন

মোটো এক্স70 এয়ার 6.7 ইঞ্চি ওলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, SGS আই কেয়ার প্রোটেকশন, এবং 1.5K (1,220 x 2,712 পিক্সেল) রেজোলিউশন অফার করে।

Moto X70 Air ক্যামেরা স্পেসিফিকেশন

Moto X70 Air-এর পিছনের প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি Samsung সেন্সর সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 50 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে গঠিত। সামনে পাঞ্চ হোল কাটআউটে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। 

Moto X70 Air প্রসেসর, স্টোরেজ, ব্যাটারি, অন্যান্য ফিচার্স

মোটোরোলার নতুন ফোন Snapdragon 7 Gen 4 প্রসেসরে চলে। এটি 12 জিবি LPDDR5X র‍্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসটিতে 68W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 4,800mAh ব্যাটারি আছে। তুলনাস্বরূপ, iPhone Air ও Galaxy S25 Edge যথাক্রমে 3,149mAh ও 3,900mAh ব্যাটারি অফার করে। নতুন ফোনটিতে Android 16 অপারেটিং সিস্টেম, 3D ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম, Adreno জিপিইউ, 5G, 4G, NFC, OTG সাপোর্ট, এবং IP68 + IP69 জলরোধী রেটিং রয়েছে।

Moto X70 Air দাম

Moto X70 Air বর্তমানে চীনে লেনোভোর অফিসিয়াল ওয়েবসাইটে 256 জিবি ও 512 জিবি স্টোরেজ অপশনে লিস্টেড আছে। সেখানে দাম উল্লেখ নেই। অক্টোবর 31 লঞ্চ হওয়ার দিন দাম সহ অন্যান্য তথ্য প্রকাশ করা হবে। এটি প্যানটোন-ভ্যালিডেটেড তিনটি রঙে পাওয়া যাবে — গ্যাজেট গ্রে, লিলি প্যাড, ও ব্রোঞ্জ গ্রীন। হ্যান্ডসেটটি Motorola Edge 70 নামে নভেম্বর 5 গ্লোবাল মার্কেটে আসবে। এবং আগামী মাসে ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. নতুন Pixel 10a লঞ্চের পর 13,500 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  2. ফেব্রুয়ারি 24 ভারতে লঞ্চের আগেই ফাঁস iQOO 15R-এর দাম, এবার কম বাজেটে ফ্ল্যাগশিপ ফোন?
  3. WhatsApp মেসেজ শিডিউল করার সুবিধা আনছে, জন্মদিনে উইশ করার জন্য আর রাত জাগতে হবে না
  4. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra অবশেষে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
  5. 9000 টাকা ছাড়ে দুর্দান্ত OnePlus ফোন বিক্রি হচ্ছে, 100W ফাস্ট চার্জ, প্রিমিয়াম ক্যামেরা, ও 2K ডিসপ্লে আছে
  6. WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ
  7. 3000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি ও 144Hz কার্ভড ডিসপ্লে ফোনের সেল শুরু, কোথায় পাবেন দেখুন
  8. Realme P4 Lite লঞ্চ হল 10,000 টাকার কমে, একবার চার্জ দিলে দুই দিন আরামসে চলবে, ফিচার্স দেখে নিন
  9. PhonePe আনল বায়োমেট্রিক ফিচার, মুখ দেখালে বা আঙুলের ছাপে হবে পেমেন্ট, UPI পিন মনে রাখতে হবে না
  10. AI Impact Summit: ভারতীয় স্টুডেন্টদের বড় উপহার দিচ্ছে Adobe, ক্যারিয়ার গড়ার সোনালি সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.