Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 নভেম্বর 2026 17:23 IST
হাইলাইট
  • Motorola Edge 70 Neo রান করবে Snapdragon 7s Gen 3 চিপসেটে
  • এই ফোনে 50 মেগাপিক্সেল Sony LYT-700 সেন্সর থাকবে
  • Motorola Edge 70 Neo-র দুই ক্যামেরাই 4K ভিডিও রেকর্ড করতে পারবে

Motorola Edge 70 Neo will launch in India on November 24

Photo Credit: Motorola

Motorola Edge 70 Neo আগামী সপ্তাহেই ভারতে আসছে। Motorola Edge 70 সিরিজের এই ছয় নম্বর মডেল নভেম্বর 24 এ দেশে লঞ্চ হবে বলে ঘোষণা করা হয়েছে। মোটোরোলা তাদের আসন্ন স্মার্টফোনের ছবি, কালার অপশন, একাধিক স্পেসিফিকেশন, ও ফিচার্স প্রকাশ করেছে। Motorola Edge 70 Neo ভেপার চেম্বার কুলিং সিস্টেম (4,466 মিমি), পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি, ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টের সঙ্গে আসবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। এটি Snapdagon 7 সিরিজের প্রসেসর, AMOLED ডিসপ্লে, ও Sony LYTIA প্রাইমারি ক্যামেরা সেন্সর দিয়ে সজ্জিত থাকবে।

Motorola Edge 70 Neo স্পেসিফিকেশন, ফিচার্স

ফ্লিপকার্টে মোটোরোলা এজ 70 নিও মডেলের একটি মাইক্রোসাইট লাইভ থাকতে দেখা গেছে। সেখান থেকে একাধিক তথ্য সামনে এসেছে। ফোনের মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেল Sony LYT-700 সেন্সর ব্যবহার হয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও আল্ট্রা HDR সাপোর্ট করবে।

Advertisement

মোটোরোলা ক্যামেরার একাধিক ফিচার প্রকাশ করেছে। যার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবির মান উন্নত করার প্রযুক্তি, টার্বো ফিউশন নাইট ভিশন,, ছবির নয়েজ কমানোর ফিচার, পেশাদার মানের ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকেহ এফেক্ট, এআই সিগনেচার স্টাইল, এবং এইচডিআর। ফ্রন্ট ও রিয়ার উভয় ক্যামেরা 4K ভিডিও শুট করতে পারবে।

Motorola Edge 70 Neo-তে 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে। স্ক্রিনে 1.5K Super HD রেজোলিউশন এবং সর্বোচ্চ 144 হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। সংস্থার দাবি, ডিসপ্লেটির সর্বোচ্চ ব্রাইটনেস 5,200 নিট পর্যন্ত হবে। স্ক্রিনের সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 7i কভার।

Motorola Edge 70 Neo রান করবে Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেটে। এর সঙ্গে সর্বোচ্চ 8 জিবি LPDDR5X র‍্যাম পাওয়া যাবে। ভারী কাজ করার সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে কুলিং সিস্টেম। হ্যান্ডসেটে থাকা ব্যাটারি 45W টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং ও 7.5W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। সংস্থার দাবি, ফুল চার্জে 53 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে।

Advertisement

ডিভাইসটি চারটি রঙে কেনা যাবে: প্যানটোন মাউন্টেন ভিউ, প্যানটোন মিল্কি ব্লু, প্যানটোন গ্রে লাইলাক এবং প্যানটোন সেজ। মাউন্টেন ভিউ রঙের মডেলে রেশমের মতো মসৃণ আস্তরণ থাকবে। মিল্কি ব্লু এবং সেজ রঙের মডেল দুটির ব্যাক প্যানেল চামড়ার মতো টেক্সচার দেখা যাবে।

স্মার্টফোনটি মোটোরোলার অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট, এবং দেশের বিভিন্ন প্রান্তে সংস্থার অনুমোদিত রিটেল স্টোরে উপলব্ধ হবে। এটি Edge 70 সিরিজের ষষ্ঠ মডেল। আগেই এই লাইনআপের অধীনে Edge 70, Edge 70 Pro, Edge 70 Pro+, Edge 70 Max, এবং Edge 70 Fusion ভারতে লঞ্চ হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  2. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
  3. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  4. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  5. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  6. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  7. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  8. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  9. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  10. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.