ট্রিপল রিয়াল ক্যামেরা সহ লঞ্চ হল Motorola One Action

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 অগাস্ট 2019 12:59 IST
হাইলাইট
  • Motorola One Action ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা
  • থাকছে Samsung Exynos 9609 চিপসেট
  • গত সপ্তাহে ব্রাজিলে এই ফোন লঞ্চ হয়েছিল

30 অগাস্ট বিক্রি শুরু হবে Motorola One Action

অবশেষে ভারতে এল Motorola One Action। ভারতে এই ফোনের দাম 13,999 টাকা থেকে। এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকছে টাইম ল্যাপস ভিডিও রেকর্ডিং। Motorola One Action ফোনের ডিসপ্লের বাঁ দিকে উপরে থাকছে একটি পাঞ্চ হোল। সেখানে থাকছে ফোনের সেলফি ক্যামেরা।

Motorola One Action এর দাম

Motorola One Action এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা 4GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Flipkart থেকে 30 অগাস্ট বিক্রি শুরু হবে Motorola One Action।

লঞ্চ অফারে Jio গ্রাহকরা 2,200 টাকা ক্যাশব্যাক পাবেন। সাথে থাকছে অতিরিক্ত 125GB 4G ডেটা। নীল ও সাদা রঙে পাওয়া যাবে Motorola One Action।

সম্প্রতি ব্রাজিলে এই ফোন লঞ্চ করেছিল Motorola। ব্রাজিল সহ ইউরোপের একাধিক দেশে ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে Motorola One Action। এবার ভারতের লঞ্চ হল এই স্মার্টফোন।

Motorola One Action ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা 

Motorola One Action স্পেসিফিকেশন

ডুয়াল সিম Motorola One Action ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি অক্টা-কোর Samsung Exynos 9609 চিপসেট, Mali MP3 GPU, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Advertisement

Motorola One Action ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি আলট্রা ওয়াইড ক্যামেতা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 12 মেগাপিক্সেল সেন্সর। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই সেলফি ক্যামেরায় বিভিন্ন এফেক্ট ব্যবহার করা যাবে।

কানেক্টিভিটির জন্য Motorola One Action ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C আর একটি 3.5 মিমি অডিও জ্যাক। থাকছে অ্যাস্কিলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ম্যাগনেটোমিটার আর প্রক্সিমিটি সেন্সর।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality and unique design
  • Lag-free performance
  • Stock Android experience
  • Bad
  • Small battery and slow charging
  • Disappointing display quality and content scaling issues
  • Can’t capture still photos with ultra-wide camera
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Samsung Exynos 9609
Front Camera 12-megapixel
Rear Camera 12-megapixel + 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2520 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Starlink: নিরাপত্তা উদ্বেগে আটকে গেল ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট চালুর চূড়ান্ত ছাড়পত্র
  2. Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon
  3. Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন
  4. 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
  5. iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড
  6. Apple-এর WWDC সম্মেলনের উদ্বোধন আজ, ChatGPT-এর মতো আসতে পারে Siri AI
  7. Redmi Turbo 5 দুর্ধর্ষ ফিচার্স নিয়ে ভারতে আসছে, 100W ফাস্ট চার্জিং ও 50MP OIS ক্যামেরা কনফার্মড
  8. Infinix Smart 20 লঞ্চ হল মাত্র 12,499 টাকায়, সিম বা ইন্টারনেট ছাড়াই করা যাবে কল
  9. OnePlus Turbo 6X সিরিজ 10 জুন লঞ্চ হচ্ছে, সস্তায় 8,000mah ব্যাটারি, মনোরম AMOLED ডিসপ্লে থাকবে
  10. ফোনের ভিতরেই JBL-এর সাউন্ড, লঞ্চ হল Infinix Note Edge JBL Edition, সঙ্গে ফ্রি 3,999 টাকার স্পিকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.