লঞ্চের আগেই ফাঁস হল Motorola One Action ফোনের ছবি

বিজ্ঞাপন
Aditya Shenoy, আপডেট: 17 জুন 2019 17:06 IST
হাইলাইট
  • Motorola One Action ফোনের ছবি ইটারনেটে সামনে এল
  • এই ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা
  • একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন

Motorola One Action ফোনে থাকছে Samsung Exynos 9609 চিপসেট

Photo Credit: 91Mobiles

শিঘ্রই ভারতে আসছে  Moto One Vision। 20 জুন ভারতে এই ফোন লঞ্চ হবে। ইতিমধ্যেই Flipkart এ নতুন Motorola ফোনের জন্য আলাদা পেজ তৈরী হয়েছে। এবার Motorola One Action নামে নতুন একটি ফোনের ছবি ইটারনেটে সামনে এল। ছবিতে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য জানা গিয়েছে।

ইতিমধ্যে Geekbench ওয়েবসাইটে Motorola One Action ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। এবার এই ফোনের নতুন ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। সেখানে দেখা গিয়েছে Motorola One Action ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। ফোনের সামনে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে।

Motorola One Action ফোনের পিছনে তিনটি ক্যামেরার সাথেই থাকছে LED ফ্ল্যাশ। এই ফোনের পিছনে থাকতে পারে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। প্রকাশিত ছতে ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গিয়েছে। কোম্পানির অন্যান্য ফোনের মতোই Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হবে এই স্মার্টফোন।

ইতিমধ্যেই প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে Motorola One Action ফোনে থাকছে Samsung exynos 9609 চিপসেট। সাথে থাকছে 4GB পর্যন্ত  RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। Motorola One Action ফোনের ভিতরে থাকছে 3,500 mAh ব্যাটারি। নীল, সোনালি ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। যানা যায়নি Motorola One Action এর দাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola, Motorola One Action
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.