হোল-পাঞ্চ ডিসপ্লে, 48 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Motorola One Vision

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 16 মে 2019 11:40 IST
হাইলাইট
  • Motorola One Vision ফোনে 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ফোনের পিছনে থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা
  • এই ফোনের দাম শুরু হচ্ছে 299 ইউরো থেকে

Motorola One Vision ফোনে থাকছে 3,500 mAh ব্যাটারি

অনেক দিন আগেই এই ফোনের ছবি ও স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁ হয়েছিল। সেই খবর সত্যি করে লঞ্চ হল Motorola One Vision। বুধবার ব্রাজিলে এক ইভেন্টে লঞ্চ করেছে Motorola। এই ফোনে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, সেখানে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরায় থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান।

Motorola One Vision এর দাম

Motorola One Vision এর দাম শুরু হচ্ছে 299 ইউরো (প্রায় 23,500 টাকা) থেকে। বৃহস্পতিবার থেকে সৌদি আরব ও থাইল্যান্ডে বিক্রি শুরু হবে এই ফোন। ইতিমধ্যেই ব্রাজিলে এই ফোন বিক্রি শুরু হয়েছে। শিঘ্রই এশিয়া, লাতিন আমেরিকা ও অষ্ট্রেলিয়ার বিভিন্ন দেশে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। সাফায়ার ব্লু ও ব্রাউন কালারে পাওয়া যাবে Motorola One Vision।

Motorola One Vision স্পেসিফিকেশন

Motorola One Vision ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 4GB RAM আর  128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola One Vision ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।

Motorola One Vision ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। 15 মিনিট চার্জে 7 ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Appealing design and good build quality
  • Dependable performance
  • Clean Android UI
  • Impressive night vision mode
  • Bad
  • Below-average battery life
  • Unimpressive display quality
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Samsung Exynos 9609
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2520 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
  2. লঞ্চের আগেই OnePlus Nord CE 6 Lite এর দাম ও ফিচার্স সামনে এল, সেরা বাজেট ফোন হতে পারে
  3. OpenAI আনছে AI স্মার্টফোন, Android ও iPhone ছাড়িয়ে ভবিষ্যতের দুনিয়া দেখবে বিশ্ব
  4. গরমে সারাক্ষণ ফ্যান চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? জানলে চমকে উঠবেন
  5. Jio গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা, বন্ধ হতে পারে সিম, এখনই জানুন কী করবেন
  6. XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
  7. নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
  8. Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
  9. Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  10. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.