48MP ক্যামেরা, পাঞ্চ হোল ডিসপ্লে সহ বিক্রি শুরু হল Motorola One Vision

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 জুন 2019 09:22 IST
হাইলাইট
  • Motorola One Vision এর দাম 19,999 টাকা
  • ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট
  • থাকবে 3,500 mAh ব্যাটারি

Motorola One Vision ফোনের প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল ক্যামেরা

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Motorola One Vision। বৃহস্পতিবার ভারতে বিক্রি শুরু হল এই স্মার্টফোন। আজ দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart থেকে এই স্মার্টফোন বিক্রি শুরু হবে। এই ফোনে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, সেখানে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরায় থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। এই প্রথম ভারতে কোন Motorola ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে।

Motorola One Vision এর দাম

Motorola One Vision এর দাম 19,999 টাকা। শুধুমাত্র 4GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। আজ দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Motorola One Vision স্পেসিফিকেশন

Motorola One Vision ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 4GB RAM আর  128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola One Vision ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।

Advertisement

Motorola One Vision ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। 15 মিনিট চার্জে 7 ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Appealing design and good build quality
  • Dependable performance
  • Clean Android UI
  • Impressive night vision mode
  • Bad
  • Below-average battery life
  • Unimpressive display quality
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Samsung Exynos 9609
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2520 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.