21 দিন ব্যাকআপ! ফিরে এল Nokia?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 জানুয়ারী 2019 16:38 IST
হাইলাইট
  • একবার চার্জে Nokia 106 (2018) ফোনে 21 দিন স্ট্যান্ডবাই পাওয়া যাবে
  • Nokia 106 (2018) এর দাম 1,299 টাকা
  • Nokia 106 (2018) ফোনে একাধিক গেম প্রি-লোডেড থাকবে

অফিশিয়াল ওয়েবসাইটে Nokia 106 (2018) এর দাম 1,299 টাকা

ফিচার ফোন বাজারে থাবা বসাতে নতুন ফোন লঞ্চ করল HMD Global। কোম্পানির নতুন ফিচার ফোনের নাম Nokia 106 (2018)। 2013 সালে লঞ্চ হওয়া Nokia 106 ফোনের আপডেটেট ভার্সান এটি। HMD Golbal জানিয়েছে একবার চার্জে Nokia 106 (2018) ফোনে 21 দিন স্ট্যান্ডবাই আর 15 ঘন্টা টকটাইম পাওয়া যাবে।

 

আরও পড়ুন: এই Nokia ফোনের ফিচার জানলে বিস্মিত হয়ে যাবেন

Nokia 106 (2018) এর দাম

ভারতে Amazon.in, Flipkart ও কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে  থেকে কেনা যাবে Nokia 106 (2018)। অফিশিয়াল ওয়েবসাইটে Nokia 106 (2018) এর দাম 1,299 টাকা। ইতিমধ্যেই শুরু হয়েছে রেজিস্ট্রেশান। শিঘ্রই শুরু হবে বিক্রি।

 

আরও পড়ুন: সস্তা হল Asus ZenFone Max Pro M1

Photo Credit: Nokia.com

Nokia 106 (2018) স্পেসিফিকেশান

Nokia 106 (2018) ফোনে একাধিক গেম প্রি-লোডেড থাকবে। এছাড়াও এই ফোনে 2,000 কনট্যাক্ট আর 500 টেকস্টমেসেজ সেভ করে রাখা যাবে।

Advertisement

ডুয়াল সিম Nokia 106 (2018) ফোনে রয়েছে একটি 1.8 ইঞ্চি QQVGA TFT ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek MT6261D চিপসেট, 4MB RAM আর 4GB স্টোরেজ। এর সাথেই একটি Micro USB পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক থাকবে। থাকবে FM রেডিও আর LED ফ্ল্যাশ লাইট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.