ভারতে নতুন তিনটি মিডরেঞ্জ স্মার্টফোন বিক্রি শুরু করল Nokia

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 অগাস্ট 2018 10:05 IST
হাইলাইট
  • ভারতে Nokia 2.1 এর দাম 6,999 টাকা
  • Nokia 3.1 3GB RAM ভেরিয়েন্টের দাম 11,999 টাকা
  • Nokia 5.1 এর দাম 14,499 টাকা

Nokia 2.1, Nokia 3.1 আর Nokia 5.1 (বাঁ দিক থেকে)

ভারতে নতুন তিনটি ফোন বিক্রি শুরু করল Nokia। Nokia 2.1, Nokia 3.1 3GB RAM ভেরিয়েন্ট আর Nokia 5.1 ফোন তিনটি ভারতে বিক্রি শুরু করেছে HMD Global। বৃহষ্পতিবার ভারিতে এই তিনতী ফোন লঞ্চ করা হয়েছিল। গত মাসেই ভারতে Nokia 3.1 2GB RAM  ভেরিয়েন্ট লঞ্চ হয়েছিল। এই তিনটি ফোনেই লেটেস্ট Android Oreo অপারেটিং সিস্টেম চলবে। এর মধ্যে Nokia 2.1 ফোনে Android Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম দেখা যাবে।

Nokia 2.1, Nokia 3.1 3GB RAM আর Nokia 5.1 এর দাম

ভারতে Nokia 2.1 এর দাম 6,999 টাকা। তিনটি মেটালিক কালার ভেরিয়েন্টে ভারতে Nokia 2.1 পাওয়া যাবে। Nokia 3.1 3GB RAM ভেরিয়েন্টের দাম 11,999 টাকা। আর Nokia 5.1 এর দাম 14,499 টাকা। এই দুটি ফোনও তিনটি আলাদা কালার ভেরিয়েন্টে ভারতে কেনা যাবে। কোম্পানির অনলাইন স্টোর, Paytm Mall আর সারা দেশের রিটেল স্টোর থেকে এই ফোনগুলি কেনা যাবে।

Advertisement

রিটেল স্টোর থেকে Paytm Mall QR কোড স্ক্যান করে এই ফোনগুলি কিনলে Paytm থেকে রিচার্জ ও বিল পেমেন্টে 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এর সাথেই ICICI ব্যাঙ্কের ডেবিট কার্ড গ্রাহকরা Nokia 3.1 ও Nokia 5.1 ফোনে 5 শতাংশ ছাড় পাবেন। Idea ও Vodafone গ্রাহকরা এই ফোনের সাথে অতিরিক্ত ডাড়া সুবিধা পাবেন বলে জানিয়েছে কোম্পানি।

Nokia 2.1, Nokia 3.1 ও Nokia 5.1 স্পেসিফিকেশান

Nokia 2.1 এ থাকবে Android Oreo (Go Edition)। এই ফোনে থাকবে একটি 5.5 ইঞ্চি ডিওপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Sanpdragon 425 চিপসেট এর সাথেই থাকবে 1GB RAM আর 4000 mAh ব্যাটারি। কোম্পানি দাবি করেছে এই ফোনে দুই দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।

Nokia 2.1 এ রয়েছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 8GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।

Advertisement

Nokia 3.1 চলবে লেটেস্ট Android Oreo 8.1 অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে 5.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর MediaTek MT6750 চিপসেট আর 2GB/3GB RAM।

Nokia 3.1 এ রয়েছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 2990 mAh ব্যাটারি থাকবে Nokia 3.1 এ।  16GB/32GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।

Nokia 5.1 চলবে লেটেস্ট Android Oreo 8.1 অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে 5.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর MediaTek MT6755S চিপসেট আর 2GB/3GB RAM।

Advertisement

Nokia 5.1 এ রয়েছে 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 3000 mAh ব্যাটারি থাকবে Nokia 5.1 এ। 16GB/32GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global, Paytm Mall
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.