বাজেট সেগমেন্টের দখল নিতে ভারতে এল Nokia 2.2

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 জুন 2019 18:16 IST
হাইলাইট
  • Nokia 2.2 ফোনে থাকছে Android 9 Pie অপারেটিং সিস্টেম
  • ফোনের ভিতরে থাকছে MediaTek Helio A22 চিপসেট
  • ফোনের পিছনে থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা

30 জুন এর আগে 6,999 টাকা থেকে পাওয়া যাবে Nokia 2,2

বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Nokia 2.2। বৃহস্পতিবার নতুন দিল্লিতে এক ইভেন্টে এই বাজেট স্মার্টফোম লঞ্চ করেছে HMD Global। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে নতুন ফোনটি। লঞ্চের সময় এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেম থাকছে। কোম্পানি জানিয়েছে বাজেট সেগমেন্টে Nokia 2.2 ফোনে প্রথম দিকে Android Q পৌঁছাবে।

Nokia 2.2 ফোনে রয়েছে আলাদা Google Assistant বাটন। এই বাটনের মাধ্যমে ওয়াকি টকির কাজ করা যাবে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে কাজ করবে এই ফোনের ক্যামেরা। ভারতে Realme C2, Realme C1, Infinix Smart Plus 3 আর Asus ZenFone Max M1 ফোনের সাথে প্রতিযোগীতার সম্মুখীন হবে এই স্মার্টফোন।

Nokia 2.2 এর দাম

2GB RAM আর 16GB স্টোরেজে Nokia 2.2 এর দাম 7,699 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজে এই ফোন কিনতে 8,699 টাকা খরচ হবে। তবে 30 জুন পর্যন্ত এই ফোন কিনতে কম খরচ হবে। বিশেষ অফারে 30 জুন পর্যন্ত Nokia 2.2 এর 2GB RAM ভেরিয়েন্ট কিনতে 6,999 টাকা আর 3GB RAM ভেরিয়েন্ট কিনতে 7,999 টাকা খরচ হবে। গোলাপী, সবুজ আর নীল রঙে পাওয়া যাবে Nokia 2.2। Flipkart, Nokia অনলাইন স্টোর আর দেশের সব রিটেলারের কাছে এই ফোন পাওয়া যাবে।

Jio গ্রাহকরা Nokia 2.2 কিনলে পাবেন 2,200 টাকা ক্যাশব্যাক আর 100GB ডেটা। 198 টাকা রিচার্জ ও 299 টাকা রিচার্জে এই ক্যাশব্যাক কাজ করবে। 44 টি 50 টাকা কুপন হিসাবে এই ক্যাশব্যাক পাওয়া যাবে।

ছবি তোলার জন্য Nokia 2.2 ফোনের পিছনে থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা

Advertisement

Nokia 2.2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nokia 2.2 ফোনে থাকছে Android 9 Pie অপারেটিং সিস্টেম। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio A22 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nokia 2.2 ফোনের পিছনে থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে 3,000 mAh ব্যাটারি আর 5W চার্জিং।  

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stock Android with guaranteed updates
  • Good battery life
  • Bad
  • Weak performance
  • Below-average cameras
  • Lacks fingerprint scanner
  • Slow face recognition
 
KEY SPECS
Display 5.71-inch
Processor MediaTek Helio A22
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 3000mAh
OS Android Pie
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.