ভারতের বাজারে এলো Nokia-র নতুন Android One স্মার্টফোন Nokia 3.1

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 জুলাই 2018 15:42 IST
হাইলাইট
  • 2 GB RAM আর 16 GB স্টোরেজ ভেরিয়েন্টে Nokia 3.1 লঞ্চ হয়েছে
  • ভারতে এই ফোনের দাম 10,499 টাকা
  • মে মাসে মস্কোতে লঞ্চ হয়েছিল Nokia 3.1

 

মে মাসে মস্কোতে লঞ্চ হয়েছিল Nokia 3.1। এবার ভারতে Nokia 3.1 লঞ্চ করল HMD Global। Android One বাজেট স্মার্টফোনে লেটেস্ট স্টোক অ্যানড্রয়েডের সাথে থাকবে 18:9 HD+ ডিসপ্লে আর 2990 mAh ব্যাটারি। Android One প্রোগ্রামের অধীনে এই ফোন লঞ্চ হওয়ার কারনে আগামী তিন বছর প্রতি মাসে এই ফোনে সিকিউরিট প্যাচ আপডেট হবে। এছাড়াও লঞ্চের পরে দুই বছর সব নতুন Android আপডেট এই ফোনে পাওয়া যাবে। মে মাসে রাশিয়ার রাজধানী মস্কোতে এক ইভেন্তে Nokia 2.1 আর Nokia 5.1 এর সাথে Nokia 3.1 লঞ্চ হয়েছিল।

Nokia 3.1 এর দাম ও লঞ্চ অফার

ভারতে 2 GB RAM আর 16 GB স্টোরেজ ভেরিয়েন্টে Nokia 3.1 লঞ্চ হয়েছে। ভারতে এই ফোনের দাম 10,499 টাকা। তিনটি আলাদা কালার টোনে Nokia 3.1পাওয়া যাবে। এই ফোনে ডুয়াল কালার স্কিম ব্যবহার করেছে HMD Global। আগামী 21 জুলাই থেকে দেশের সব রিতেল স্টোর, Paytm Mall আর কোম্পানির অনলাইন স্টোর থেকে Nokia 3.1 কেনা যাবে। অফলাইন রিটেল আউওটলেটে Paytm Mall QR কোড স্ক্যান করে এই ফোন কিনে গ্রাহকরা 10 শতাংশ ক্যাশব্যাক পাবেন। এর সাথেই মুভি টিকিট বুকিং এ আকর্ষণীয় ক্যাশব্যাক পাওয়া যাবে। ICICI ব্যাঙ্কের ক্রেডিড বা ডেবিট কার্ড দিয়ে Nokia 3.1 কিনলে গ্রাহকরা 5 শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন।  

Nokia 3.1 স্পেসিফিকেশান

Nokia 3.1 চলবে লেটেস্ট Android Oreo 8.1 অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে 5.2 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর MediaTek MT6750N চিপসেট আর 2GB RAM।

Nokia 3.1 এ রয়েছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 2990 mAh ব্যাটারি থাকবে Nokia 3.1 এ।  16GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।

Advertisement

কানেক্টিভিটির জন্য Nokia 3.1 এ থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, Micro-USB আর একটি  3.5 হেডফোন জ্যাক। Nokia 3.1 এর ওজন মাত্র 138.5 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
  2. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  3. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  4. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  5. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  6. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  7. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  8. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  9. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  10. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.