ভারতে বিক্রি শুরু হল Nokia 3.1

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 জুলাই 2018 10:43 IST
হাইলাইট
  • 1। আজ (শনিবার) থেকে ভারতে এই ফোন বিক্রি শুরু হল
  • ভারতে Nokia 3.1 এর দাম 10,499 টাকা
  • ভারতে 2 GB RAM আর 16 GB স্টোরেজ ভেরিয়েন্টে Nokia 3.1 লঞ্চ হয়েছে

 

বৃহষ্পতিবার ভারতে লঞ্চ হয়েছিল Nokia 3.1। আজ (শনিবার) থেকে ভারতে এই ফোন বিক্রি শুরু হল। ভারতে Nokia 3.1 এর দাম 10,499 টাকা।  মে মাসে মস্কোতে লঞ্চ হয়েছিল Nokia 3.1। Android One বাজেট স্মার্টফোনে লেটেস্ট স্টোক অ্যানড্রয়েডের সাথে থাকবে 18:9 HD+ ডিসপ্লে আর 2990 mAh ব্যাটারি। Android One প্রোগ্রামের অধীনে এই ফোন লঞ্চ হওয়ার কারনে আগামী তিন বছর প্রতি মাসে এই ফোনে সিকিউরিট প্যাচ আপডেট হবে। এছাড়াও লঞ্চের পরে দুই বছর সব নতুন Android আপডেট এই ফোনে পাওয়া যাবে।

Advertisement

বাজারে Redmi 5, Redmi Note 5, Honor 7C আর Realme 1 এর মতো ফোনগুলিকে দারুন প্রতিযোগিতার সামনে ফেলবে Nokia 3.1। মে মাসে রাশিয়ার রাজধানী মস্কোতে এক ইভেন্টে Nokia 2.1 আর Nokia 5.1 এর সাথে Nokia 3.1 লঞ্চ হয়েছিল।

Nokia 3.1 এর দাম ও লঞ্চ অফার

ভারতে 2 GB RAM আর 16 GB স্টোরেজ ভেরিয়েন্টে Nokia 3.1 লঞ্চ হয়েছে। ভারতে এই ফোনের দাম 10,499 টাকা। তিনটি আলাদা কালার টোনে Nokia 3.1 পাওয়া যাবে। এই ফোনে ডুয়াল কালার স্কিম ব্যবহার করেছে HMD Global। আজ থেকে দেশের সব রিটেল স্টোর, Paytm Mall আর কোম্পানির অনলাইন স্টোর থেকে Nokia 3.1 কেনা যাবে। অফলাইন রিটেল আউওটলেটে Paytm Mall QR কোড স্ক্যান করে এই ফোন কিনে গ্রাহকরা 10 শতাংশ ক্যাশব্যাক পাবেন। এর সাথেই মুভি টিকিট বুকিং এ আকর্ষণীয় ক্যাশব্যাক পাওয়া যাবে। ICICI ব্যাঙ্কের ক্রেডিড বা ডেবিট কার্ড দিয়ে Nokia 3.1 কিনলে গ্রাহকরা 5 শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন।  এর সাথেই Idea ও Vodafne গ্রাহকরা এই ফোন কিনলে কাধিক সুবিধা পাবেন।

Nokia 3.1 স্পেসিফিকেশান

Nokia 3.1 চলবে লেটেস্ট Android Oreo 8.1 অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে 5.2 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর MediaTek MT6750N চিপসেট আর 2GB RAM।

Advertisement

Nokia 3.1 এ রয়েছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 2990 mAh ব্যাটারি থাকবে Nokia 3.1 এ।  16GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।

কানেক্টিভিটির জন্য Nokia 3.1 এ থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, Micro-USB আর একটি  3.5 হেডফোন জ্যাক। Nokia 3.1 এর ওজন মাত্র 138.5 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.