3,500 টাকা পর্যন্ত সস্তা হল এই দুই Nokia স্মার্টফোন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 জানুয়ারী 2020 14:45 IST
হাইলাইট
  • 12,499 টাকা দামে বিক্রি হচ্ছে Nokia 6.2
  • Nokia 7.2 ফোনের বেস ভেরিয়েন্টের দাম কমেছে 3,100 টাকা
  • Gadgets 360 কে এই দুই ফোন সস্তা হওয়ার খবর নিশ্চিত করেছে HMD Global

12,499 টাকা দামে বিক্রি হচ্ছে Nokia 6.2

সম্প্রতি ভারতে সস্তা হয়েছে Nokia 6.2 ও Nokia 7.2। Gadgets 360 কে এই দুই ফোন সস্তা হওয়ার খবর নিশ্চিত করেছে HMD Global। 3,500 টাকা পর্যন্ত সস্তা হয়েছে এই দুই স্মার্টফোন। গত বছর অক্টোবর মাসে Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে এই দুই স্মার্টফোন। Nokia 6.2 আর Nokia 7.2 ফোনে থাকছে 3,500 mAh ব্যাটারি। দুটি ফোনের পিছনে থাকছে তিনটি করে ক্যামেরা। Nokia 6.2 ফোনের ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। অন্যদিকে Nokia 7.2 ফোনের পিছনের ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

Nokia 6.2 আর Nokia 7.2 এর দাম

3,500 টাকা সস্তা হয়ে 12,499 টাকা দামে বিক্রি হচ্ছে Nokia 6.2। Nokia 7.2 ফোনের বেস ভেরিয়েন্টের দাম কমেছে 3,100 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে Nokia 7.2 কিনতে 15,499 টাকা খরচ হবে। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম 2,500 টাকা কমে হয়েছে 17,099 টাকা।

Advertisement

Nokia 6.2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nokia 6.2-এর ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Nokia 6.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia 6.2 ফোনে থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C পোর্ট, GPS আর 4G LTE। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। Nokia 6.2 ফোনের ওজন 180 গ্রাম।

Advertisement

Nokia 7.2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nokia 7.2 -এর ডিসপ্লেতেও HDR 10 সাপোর্ট থাকবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Nokia 7.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia 7.2 ফোনে থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C পোর্ট, GPS আর 4G LTE। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। Nokia 7.2 ফোনের ওজন 180 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Clean Android experience
  • Bad
  • Processor is underpowered for the price
  • Underwhelming low-light camera performance
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  2. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  3. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  4. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  5. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  6. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  7. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  8. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  9. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  10. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.