এই Nokia ফোনে থাকছে পাঁচ পাঁচটি ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 ডিসেম্বর 2018 13:52 IST
হাইলাইট
  • Nokia 9 এর প্রধান আকর্ষন ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা
  • রয়েছেন। ফোনের পিছনে রয়েছে Zeiss ব্র্যান্ডের পাঁচটি ক্যামেরা
  • সাথে থাকছে গ্লাস ব্যাক

2019 সালের শুরুতে লঞ্চ হবে Nokia 9

Photo Credit: Instagram/ Review1st

এই বছরের শেষে বাজারে আসার কথা ছিল Nokia –র পরবর্তী ফ্ল্যাগশিপের। কিন্তু ক্যামেরা উৎপাদিনে সমস্যা দেখা যাওয়ার কারনে ফোনের লঞ্চ পিছিয়েছে। এই ফোনের প্রধান আকর্ষন ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা। ইতিমধ্যেই একাধিক ছবিতে এই ফোনের ক্যামেরা দেখা গিয়েছে। ইন্টারনেটে প্রকাশিত নতুন ছবিতে ফোনের গ্লাস ব্যাক ও পেন্টা রিয়ার ক্যামেরা সেট আপ দেখা গিয়েছে।

সম্প্রতি Instagram এ Nokia 9 ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিতে Nokia 9 ফোনটি এক ব্যাক্তি হাতে ধরে রয়েছেন। ফোনের পিছনে রয়েছে Zeiss ব্র্যান্ডের পাঁচটি ক্যামেরা। সাথে রয়েছে একটি LED ফ্ল্যাশ। এছাড়াও ছবি দেখা গিয়েছে নতুন Nokia ফোনে রয়েছে গ্লাস ব্যাক।

একাধিকবার কনসেপ্ট ছবি দেখা গেলেও Nokia 9 দেখতে কেমন হবে জানার জন্য ফোন লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2019 সালের শুরুতেই এই ফোন লঞ্চ করতে পারে HMD Global।

আগে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল Nokia 9 এ থাকবে Android 9 Pie অপারেটিং সিস্টেম, 8GB RAM, 256GB স্টোরেজ, 4,150 mAh ব্যাটারি। আগে এই ফোনে Snapdragon 845 চিপসেট থাকার কথা জানা গেলেও এখন মনে হচ্ছে এই ফোনে Snapdragon 855 চিপসেট ব্যবহার করবে  HMD Global।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia 9, HMD Global, Nokia
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  2. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  3. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  4. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  5. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  6. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  7. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  8. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  9. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  10. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.