ভারতে আসছে পাঁচটা ক্যামেরার এই Nokia স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 জুলাই 2019 18:32 IST
হাইলাইট
  • Nokia 9 PureView ফোনে রয়েছে পাঁচটা ক্যামেরা
  • শিঘ্রই ভারতে আসছে এই স্মার্টফোন
  • ফোনের ভিতরে রয়েছে Snaodragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ

ভারতে আসছে Nokia 9 PureView

জানুয়ারি মাসে বার্সেলোনায় লঞ্চ হয়েছিল Nokia 9 PureView। অবশেষে ভারতে আসছে এই স্মার্টফোন। Nokia 9 PureView এর পিছনে রয়েছে পাঁচটি ক্যামেরা। সম্প্রতি কোম্পানির ট্যুইটার হ্যান্ডেল থেকে ভারতে Nokia 9 PureView লঞ্চের খবর জানানো হয়েচজে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পাঁচটি রিয়ার ক্যামেরার এই ফোনের টিজার ভিডিও প্রকাশ করেছে Nokia।

মার্কিন যুক্তরাষ্ট্রে Nokia 9 PureView এর দাম শুরু হচ্ছে 699 মার্কিন ডলার (প্রায় 49,700 টাকা) থেকে। এই ফোনের পিছনে থাকছে পাঁচটি ক্যামেরা। নীল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Nokia 9 PureView স্পেসিফিকেশন

Nokia 9 PureView ফোনে রয়েছে একটি 5.99 ইঞ্চি QHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snaodragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে রয়েছে পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে Zeiss সার্টিফিকেশন। Nokia 9 PureView ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে তিনটি 12 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর দুটি 12 মেগাপিক্সেল RGB সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।

Nokia 9 PureView ফোনে রয়েছে IP67 সার্টিফিকেশন। অর্থাৎ জল অথবা ঝুলোয় এই ফোনের ক্ষতি হবে না। কানেক্টিভিটির জন্য রি ফোনে থাকছে Wi-Fi 5, Bluetooth 5.0 আর NFC। ফোনের ভিতরে থাকছে একটি 3.320 mAh ব্যাটারি। থাকছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। Nokia 9 PureView ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক আর একটি USB Type-C পোর্ট।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.