অফলাইনে বিক্রি শুরু হল এই Nokia স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 জুলাই 2019 12:24 IST
হাইলাইট
  • Nokia 9 PureView এর দাম 49,999 টাকা
  • গোটা দেশের অফলাইন রিটে স্টোরে বিক্রি শুরু হল এই ফোন
  • এই ফোনে রয়েছে পাঁচটা রিয়ার ক্যামেরা

মিডনাইট ব্লু রঙে পাওয়া যাচ্ছে Nokia 9 PureView

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Nokia 9 PureView। ইতিমধ্যেই অনলাইনে এ ফোন বিক্রি শুরু হয়েছে। এবার গোটা দেশের অফলাইন রিটেল স্টোরে বিক্রি শুরু হল Nokia 9 PureView। Nokia 9 PureView এর পিছনে রয়েছে পাঁচটি ক্যামেরা। এছাড়াও ফোনের ভিতরে থাকছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হওয়া এই ফোনে স্টক Android Pie অপারেটিং সিস্টেম চলবে।

Nokia 9 PureView এর দাম

ভারতে Nokia 9 PureView এর দাম 49,999 টাকা। ইতিমধ্যেই Flipkart ও Nokia ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে এই ফোন। এবার গোটা দেশের অফলাইন রিটে স্টোরে বিক্রি শুরু হল Nokia 9 PureView।  লঞ্চ অফারে HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত 10 শতাংশ ছাড়। 31 অগাস্ট পর্যন্ত সব রিটেল স্টোরে এই অফার চালু থাকবে।

Nokia 9 PureView স্পেসিফিকেশন

Nokia 9 PureView ফোনে রয়েছে একটি 5.99 ইঞ্চি QHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে রয়েছে পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে Zeiss সার্টিফিকেশন। Nokia 9 PureView ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে তিনটি 12 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর দুটি 12 মেগাপিক্সেল RGB সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।

Nokia 9 PureView ফোনে রয়েছে IP67 সার্টিফিকেশন। অর্থাৎ জল অথবা ঝুলোয় এই ফোনের ক্ষতি হবে না। কানেক্টিভিটির জন্য রি ফোনে থাকছে Wi-Fi 5, Bluetooth 5.0 আর NFC। ফোনের ভিতরে থাকছে একটি 3.320 mAh ব্যাটারি। থাকছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। Nokia 9 PureView ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক আর একটি USB Type-C পোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  2. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  3. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  4. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
  5. ভারতের প্রথম লিকুইড কুলিংযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হল, সঙ্গে ফ্রি 24,999 টাকার গেমিং কিট
  6. দিওয়ালি সেলের আগেই 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Nothing ফোন
  7. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
  8. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
  9. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  10. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.