15,000 টাকা সস্তা হল Nokia 9 PureView

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 ফেব্রুয়ারি 2020 14:13 IST
হাইলাইট
  • Nokia 9 PureView এর দাম কমে হয়েছে 34,999 টাকা
  • এই ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা রয়েছে
  • ফোনের ভিতরে থাকছে Snapdragon 845 চিপসেট

Nokia 9 PureView -এর পিছনে রয়েছে পাঁচটা ক্যামেরা

গত বছর জুলাইতে ভারতে লঞ্চ হয়েছিল Nokia 9 PureView। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 49,999 টাকা। সম্প্রতি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে 34,999 টাকায় বিক্রি শুরু হয়েছে এই ফোন। Nokia 9 PureView-এর পিছনে পাঁচটি ক্যামেরা রয়েছে। এছাড়াও ফোনের ভিতরে থাকছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হওয়া এই ফোনে স্টক Android Pie অপারেটিং সিস্টেম চলবে।

Nokia 9 PureView এর দাম

ভারতে Nokia 9 PureView এর দাম কমে হয়েছে 34,999 টাকা। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 49,999 টাকা। ইতিমধ্যেই Nokia ওয়েবসাইট থেকে নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে।

5G কানেক্টিভিটি সহ লঞ্চ হতে পারে Samsung Galaxy A71

Nokia 9 PureView স্পেসিফিকেশন

Nokia 9 PureView ফোনে রয়েছে একটি 5.99 ইঞ্চি QHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে রয়েছে পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে Zeiss সার্টিফিকেশন। Nokia 9 PureView ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে তিনটি 12 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর দুটি 12 মেগাপিক্সেল RGB সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Nokia 9 PureView ফোনে রয়েছে IP67 সার্টিফিকেশন। অর্থাৎ জল অথবা ঝুলোয় এই ফোনের ক্ষতি হবে না। কানেক্টিভিটির জন্য রি ফোনে থাকছে Wi-Fi 5, Bluetooth 5.0 আর NFC। ফোনের ভিতরে থাকছে একটি 3.320 mAh ব্যাটারি। থাকছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। Nokia 9 PureView ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক আর একটি USB Type-C পোর্ট।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.