চোখধাঁধানো Nothing Phone 4a সিরিজের দুই ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 2 মার্চ 2026 17:16 IST
হাইলাইট
  • Nothing Phone 4a ভারতে দু'টি স্টোরেজ অপশনে লঞ্চ হবে
  • ফোনের পিছনে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে
  • Phone 4a-এর ব্যাটারি ক্যাপাসিটি বেড়ে 5,400mAh হতে পারে

Nothing Phone 4a series will be Powered by Qualcomm Snapdragon chipsets

Photo Credit: Nothing

Nothing Phone 4a ও Phone 4a Pro মার্চ 5 ভারতে লঞ্চ হচ্ছে। ফোনগুলি একই দিনে গ্লোবাল মার্কেটেও রিলিজ করা হবে। সংস্থা ইতিমধ্যেই অফিসিয়াল টিজারে Phone 4a-এর ডিজাইন প্রকাশ করেছে। আর এখন ফোনটির দাম ফাঁস হয়েছে। ভারতে আসার আগেই স্ট্যান্ডার্ড মডেলের মূল্য সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে। এই হ্যান্ডসেটে তিনটি 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, 70x জুম, 1.5K রেজোলিউশন ডিসপ্লে, এবং 5,400mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। Phone 4a Pro-এর দাম সম্পর্কেও ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Nothing Phone 4a ও Phone 4a Pro-এর দাম ভারতে ফাঁস হল

টেক ব্লগার দেবায়ন রায়ের X পোস্ট থেকে জানা গিয়েছে যে, Nothing Phone 4a ভারতে 31,999 টাকায় লঞ্চ হতে পারে। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম। ডিভাইসের 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম জানা যায়নি। এটি সাদা, হলুদ, নীল, পিঙ্ক, কালো রঙের বিকল্পে আসতে পারে।

অন্য দিকে, Nothing Phone 4a Pro-এর দাম 40,000 টাকা থেকে শুরু হবে। প্রসঙ্গত, গত বছর Phone 3a ও Phone 3a Pro-এর বেস 8 জিবি এবং 128 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 22,999 টাকা ও 29,999 টাকা ধার্য করেছিল কোম্পানি।

Nothing Phone 4a ডিজাইন ও স্পেসিফিকেশন

নাথিং এখনও পর্যন্ত শুধু ফোন 4a মডেলের ডিজাইন প্রকাশ করেছে ও Snapdragon প্রসেসরের উপস্থিতি নিশ্চিত করেছে। স্মার্টফোনটিতে নাথিং-এর সিগনেচার ট্রান্সপারেন্ট স্টাইল বজায় রাখা হয়েছে। দু'টি ছোট লেন্স ক্যামেরা মডিউলের মধ্যে একসাথে বসানো আছে। বড় প্রাইমারি ক্যামেরা বাম পাশে অবস্থিত। পুরো সেটআপ মেটাল ফ্রম দিয়ে ঘেরা। ফোনের ডান দিকে নতুন গ্লিফ বার দৃশ্যমান। এতে নয়টি মিলি এলইডি লাইট রয়েছে।

সম্ভাব্য স্পেসিফিকেশনের কথা বললে, নাথিং ফোন 4a স্ন্যাপড্রাগন 7এস জেন 4 প্রসেসরে রান করবে বলে আশা করা হচ্ছে। পিছনে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাবে, যার মধ্যে একটিতে 3.5x অপটিক্যাল জুম সাপোর্ট সহ পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। ক্যামেরায় 70x ডিজিটাল জুম সাপোর্ট থাকার সম্ভাবনা।

Advertisement

Nothing Phone 4a-এর সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে 1.5K রেজোলিউশন ও 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা হচ্ছে। ফোনে 5,400mAh ব্যাটারি যুক্ত হতে পারে, যা Phone 3a-এর 5,000mAh ব্যাটারির তুলনায় বড় আপগ্রেড হতে চলেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.