Nothing Phone 4b লঞ্চ হচ্ছে এই তারিখ, কম দামেই এবার নজরকাড়া ডিজাইন ও সেরা ফিচার্স?

Nothing Phone 4b ভারতে জুলাই 7 লঞ্চ হবে বলে জানা গিয়েছে ও এটি ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে।

Nothing Phone 4b লঞ্চ হচ্ছে এই তারিখ, কম দামেই এবার নজরকাড়া ডিজাইন ও সেরা ফিচার্স?

Photo Credit: Nothing

Nothing Phone 4b may be priced Rs. 3,000 to Rs. 5,000 lower than the Phone 4a

হাইলাইট
  • Nothing Phone 4b নাম অফিসিয়ালি প্রকাশ হল
  • এটি Phone 3a-এর তুলনায় 3,000-5,000 টাকা সস্তা হতে পারে
  • Nothing Phone 4b ব্র্যান্ডের সিগনেচার স্বচ্ছ রিয়ার প্যানেল পাবে
বিজ্ঞাপন

Nothing Phone 4b স্মার্টফোনকে ঘিরে এখন জল্পনা তুঙ্গে। নাথিং-এর পণ্য মানেই ডিজাইনে চমক, আর সেই ঐতিহ্য বজায় রেখে সংস্থার নতুন ফোন আগামী মাসে ভারতে আসতে পারে। আপকামিং Nothing Phone 4b লঞ্চের তারিখ অনলাইনে ফাঁস হয়েছে। পাশাপাশি, এই ফোনের দাম সম্পর্কেও ধারণা পাওয়া গিয়েছে। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা Akis Evangelidis বলেছেন, A সিরিজ বর্তমানে তাদের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন লাইনআপ। এই সিরিজে ইউনিক ডিজাইন ও ব্যবহারকারীদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ফিচারে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন B Series সেই সাফল্যের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে৷ এটি একটি নতুন বাজার বিভাগে (সেগমেন্ট) সাড়া ফেলতে আসছে।

আপডেট: নাথিং মঙ্গলবার দুপুরে Phone 4b লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এটি জুলাই 7 তারিখেই ভারতে আসছে। কোম্পানি LED ফ্ল্যাশের সঙ্গে পিল আকৃতির ব্যাক ক্যামেরা মডিউল টিজ করেছে।

Nothing Phone 4b ভারতে জুলাই 7 লঞ্চ হবে

এতদিনের জল্পনার অবসান ঘটিয়ে নাথিং-এর আসন্ন ফোনের অফিসিয়াল নাম প্রকাশ্যে এসেছে। ফ্লিপকার্টে প্রকাশিত একটি পোস্টার থেকে নিশ্চিত হওয়া গিয়েছে, ডিভাইসটি Nothing Phone 4b নামে বাজারে আসবে। এটি জুলাই 7 ভারতে লঞ্চ হবে। সমাজমাধ্যম প্ল্যাটফর্ম X-এ টিপস্টার যোগেশ ব্রারের পোস্ট থেকে এমনটাই জানা গিয়েছে।

পূর্বে Nothing শুধু "(b)" অক্ষরটি দেখিয়ে টিজার প্রকাশ করেছিল। এখন ফ্লিপকার্টের লিস্টিং থেকে স্পষ্ট, সংস্থা b সিরিজের প্রথম মডেল হিসেবে Phone 4b বাজারে লঞ্চ করবে। যোগেশ দাবি করেছেন, হ্যান্ডসেটের দাম Phone 4a-এর তুলনায় 3,000 টাকা থেকে 5,000 টাকা কম হতে পারে। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।

প্রসঙ্গত, মার্চে লঞ্চের সময় Phone 4a মডেলের বেস 128 জিবি স্টোরেজের দাম ছিল। কিন্তু এখন স্টার্টিং প্রাইস 37,999 টাকা। নাথিং ইন্ডিয়া ইতিমধ্যেই টিজার ভিডিওর মাধ্যমে ফোনের ডিভাইনের আভাস দিয়েছে। এটি কোম্পানির সিগনেচার ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ রিয়ার প্যানেলের সঙ্গে আসবে এবং বাইরে থেকে ভেতরের স্ক্রু দেখা যাবে। 

নাথিং-এর সমস্ত ফোনে দুটো বা তিনটি করে ক্যামেরা রয়েছে। কিন্তু Nothing Phone 4b কেবলমাত্র একটি রিয়ার ক্যামেরার সঙ্গে আসতে পারে৷ মনে করা হচ্ছে, একাধিক নিম্নমানের ক্যামেরা সেন্সর যোগ করার চেয়ে একটাই উন্নতমানের ক্যামেরা ব্যবহার করার পক্ষপাতী তারা৷

প্রসঙ্গত, Nothing এই বছর নতুন করে আর কোনও ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে না বলে নিশ্চিত করেছে। 2025 সালে তারা Nothing Phone 3 বাজারে এনেছিল৷  আবার তাদের সহযোগী সংস্থা বা সাব-ব্র্যান্ড CMF চলতি বছর নতুন স্মার্টফোন লঞ্চ করা থেকে বিরত থাকবে বলে জানিয়েছে৷ পাশাপাশি, CMF Phone 2 Pro মডেলের আপগ্রেড ভার্সন বা উত্তরসূরীর সংস্করণের রিলিজও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি৷

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »