নাথিং ইন্ডিয়া একটি নতুন স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে, যা Nothing Phone 4b লঞ্চের জল্পনাকে জোরদার করেছে।
Photo Credit: Nothing
Nothing Phone 4a Pro is equipped with a triple rear camera setup
Nothing Phone 4a ও Phone 4a Pro মার্চে ভারতে এসেছিল। সংস্থাটি এবার তাদের আরও একটি নতুন ফোনের টিজার প্রকাশ করেছে, যা Nothing Phone 4b লঞ্চের জল্পনাকে আরও জোরদার করেছে। এটি একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসেবে বাজারে আসতে পারে। সেই টিজারে আসন্ন ফোনের ডিজাইনের এক ঝলক দেখা গিয়েছে। বর্তমানে নাথিং-এর সমস্ত ফোনে দুটো বা তিনটি ক্যামেরা রয়েছে। কিন্তু Nothing Phone 4a একটাই ব্যাক ক্যামেরার সঙ্গে আসতে পারে, যা একে ব্র্যান্ডের অন্যান্য মডেল থেকে পৃথক করবে। নতুন Nothing b সিরিজের ডিভাইস Flipkart থেকে বিক্রি হবে।
নাথিং ইন্ডিয়ার X অ্যাকাউন্ট থেকে পোস্ট করা টিজারে একটি স্মার্টফোনের স্কেচ আকার দৃশ্য দেখানো হয়েছে। সেখানে কোম্পানির সিগনেচার ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ রিয়ার প্যানেল ও ভেতরের স্ক্রু দৃশ্যমান। ভিডিওর শেষ অংশে "2b", "3b", এবং "5b" লেখা কয়েকটি পেন্সিল দেখানো হয়। "4b" এর জায়গাটি বিশেষভাবে হাইলাইট করা হয়েছে, যা সম্ভাব্য Nothing Phone 4b মডেলের দিকে ইঙ্গিত করছে।
(b)usted. pic.twitter.com/b42Lk709lM
— Nothing India (@nothingindia) June 21, 2026
নাথিং-এর সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই একবার বলেছিলেন, মোবাইল ফোনে শুধু সংখ্যা বাড়ানোর জন্য একাধিক কম উপযোগী ক্যামেরা যোগ করার চেয়ে একটা বা দুটো উন্নতমানের ক্যামেরা দেওয়া বেশি অর্থবহ। নাথিং ফোন 4বি মডেলের প্রথম টিজার সেই ফর্মুলাতেই ফিরে যাওয়ার ইঙ্গিত করছে।
বর্তমানে Nothing-এর (CMF ব্র্যান্ড বাদে) সবচেয়ে সস্তা ফোন হল Phone 3a Lite, যা লঞ্চের সময় দাম 20,999 টাকা ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে মেমোরি ও অন্যান্য কম্পোনেন্টের দাম বৃদ্ধির কারণে ফোনটির দাম এখন 25,000 টাকার কাছাকাছি। এই প্রেক্ষাপটে Nothing Phone 4b সংস্থার কাছে 'ব্যাক টু বেসিকস' কৌশল হতে পারে।
ডুয়াল বা ট্রিপল ক্যামেরা কাগজে-কলমে আকর্ষণীয় মনে হতে পারে। কিন্তু ভাল সেন্সর ব্যবহার না হলে ফটোগ্রাফি পারফরম্যান্স প্রত্যাশার মান ছুঁতে পারে না। সে ক্ষেত্রে নাথিং-এর আসন্ন ফোন একাধিক নিম্নমানের ক্যামেরা সেন্সর দেওয়ার পরিবর্তে একটাই ভাল মানের প্রাইমারি ক্যামেরা অফার করবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, Nothing এই বছর নতুন করে আর কোনও ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে না বলে নিশ্চিত করেছে। সংস্থাটি তার পরিবর্তে মার্চে Phone 4a ও Phone 4a Pro বাজারে নিয়ে এসেছে। লঞ্চের সময় ফোন দুটির বেস 128 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 31,999 টাকা ও 39,999 টাকা থেকে শুরু হয়েছিল। কিন্তু এখন স্টার্টিং প্রাইস যথাক্রমে 37,999 টাকা এবং 49,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale