Flipkart Big Billion Days 2026 শুরু হচ্ছে অক্টোবর 9 থেকে, তবে তার আগের দিনই প্লাস, ব্ল্যাক, ও ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড গ্রাহকরা আগাম অ্যাক্সেস পাবে।
Photo Credit: Flipkart
Flipkart Early Bird Deals reveal prices of several smartphones
Flipkart Big Billion Days 2026 শুরু হচ্ছে অক্টোবর 9 থেকে। তার আগে আর্লি বার্ড ডিল প্রকাশ করতে শুরু করেছে ই-কমার্স সংস্থাটি। ফলে মূল সেল শুরু হওয়ার আগেই বিভিন্ন সংস্থার স্মার্টফোন আকর্ষণীয় অফারে কেনাকাটা করার সুযোগ মিলবে। অফারের তালিকায় রয়েছে Oppo K14 Lite, Realme P4 5G, Nothing Phone 4a, Vivo T5x 5G, Sansung Galaxy S25, ও Motorola Edge 70 Fusion-এর মতো স্মার্টফোন। সমস্ত অফার ধরে ফোনগুলির দাম 15,999 টাকা থেকে শুরু হবে। জানিয়ে রাখি, অক্টোবর 8 ফ্লিপকার্ট প্লাস, ব্ল্যাক, ও ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড গ্রাহকরা সেলের আগাম অ্যাক্সেস পাবে।
Oppo K14 Lite বর্তমানে 16,999 টাকায় (4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ) বিক্রি হচ্ছে। সমস্ত অফার অর্ন্তভুক্ত করে ফোনের দাম 15,999 টাকায় নেমে আসবে। Oppo K14 5G সেলে 23,499 টাকায় কেনা যাবে। ফোনটি এখন বিক্রি হচ্ছে 25,999 টাকায় (6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ)। অর্থাৎ, 2,500 টাকা ডিসকাউন্ট দেবে কোম্পানি।
ফ্লিপকার্ট আর্লি বার্ড ডিল চলাকালীন নাথিং-এর স্মার্টফোনে বাম্পার অফার মিলবে। Nothing Phone 4a মডেলের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ 40,999 টাকায় পাওয়া যাবে। এই ভ্যারিয়েন্টের বর্তমান দাম হল 44,999 টাকা। Nothing Phone 4b-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সন সেলে 39,999 টাকার পরিবর্তে 35,999 টাকায় কেনা যাবে। ক্রেতাদের জন্য দুই ফোনেই 4,000 টাকা ছাড় থাকছে।
Motorola Edge 70 Fusion ফ্লিপকার্টের সেলে 29,999 টাকা বা তার থেকেও কমে পাওয়া যেতে পারে। ফোনটির 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশন বর্তমানে 30,999 টাকায় বিক্রি হচ্ছে। Vivo T5x 5G মডেলের দাম 27,999 টাকার নিচে চলে আসতে পারে। Realme P4 5G সেলে 29,999 টাকায় কেনা যাবে। এই ফোন এখন বিক্রি হচ্ছে 30,999 টাকায় (8 জিবি + 128 জিবি)।
ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মধ্যে Samsung-এর হ্যান্ডসেটে ভাল ডিল পাওয়া যাবে। Flipkart Big Billion Days 2026 চলাকালীন Samsung Galaxy S25 5G-এর দাম 59,999 টাকার নিচে চলে আসবে। ফোনটির 12 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশন বর্তমানে বিক্রি হচ্ছে 69,999 টাকায়।
অন্য দিকে, Samsung Galaxy S25 FE 5G-এর দাম 49,999 টাকার নিচে চলে আসবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ এখন 54,999 টাকায় পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, ফ্লিপকার্ট আরও ঘোষণা করেছে, তারা Axis এবং ICICI ব্যাঙ্কের কার্ডে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999