Nothing Phone 4a

Nothing Phone 4a - ख़बरें

  • Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
    অক্টোবর 9 থেকে Flipkart Big Billion Days 2026 শুরু হচ্ছে। তার আগে আর্লি বার্ড ডিল প্রকাশ করতে শুরু করেছে ই-কমার্স সংস্থাটি। ফলে মূল সেলের আগেই বিভিন্ন সংস্থার মোবাইল ফোন আকর্ষণীয় অফারে কেনাকাটা করার সুযোগ মিলবে।। Oppo K14 5G সেলে কেনা যাবে 23,499 টাকায়। ফোনটির বর্তমান দাম 25,999 টাকা। Nothing Phone 4a-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 40,999 টাকায় পাওয়া যাবে। ভ্যারিয়েন্টের বর্তমান দাম হল 44,999 টাকা। Samsung Galaxy S25 5G-এর দাম 59,999 টাকার নিচে চলে আসবে। 12 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশন এখন বিক্রি হচ্ছে 69,999 টাকায়।
  • বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
    Nothing Phone 4a Pro-এর বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অ্যামাজনে 43,797 টাকায় তালিকাভুক্ত আছে। সাধারণ দামের থেকে 6,200 টাকা কমে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টে হ্যান্ডসেটটির স্টার্টিং প্রাইস হল 49,999 টাকা। ফোনে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল ও গ্লিফ ম্যাট্রিক্স রয়েয়েছে। এটি 144Hz ডিসপ্লে,140x জুম ক্যামেরা, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 50W চার্জিং, 32MP ফ্রন্ট ক্যামেরা, ও IP65 রেটিং-সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স অফার করে।
  • ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
    Nothing Phone 4a-এর তিনটি মডেলের দাম 3,000 টাকা বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। বর্তমানে উপলব্ধ 39,999 টাকা দামের বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আগস্টে বিক্রি হবে 42,999 টাকায়। অন্য দিকে, Redmi A7 Pro 5G ফোনের বেস 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ভার্সন বর্তমানে 13,999 টাকায় পাওয়া যায়। কিন্তু এটি আগস্ট 3 থেকে 1,500 টাকা বেড়ে 15,499 টাকা হবে।
  • Nothing Phone 4b লঞ্চ হচ্ছে এই তারিখ, কম দামেই এবার নজরকাড়া ডিজাইন ও সেরা ফিচার্স?
    ফ্লিপকার্টে প্রকাশিত একটি পোস্টার থেকে নিশ্চিত হওয়া গিয়েছে, ডিভাইসটি Nothing Phone 4b নামে বাজারে আসবে। এটি জুলাই 7 ভারতে লঞ্চ হবে। যোগেশ ব্রারের পোস্ট থেকে এমনটাই জানা গিয়েছে। পূর্বে Nothing শুধু "(b)" অক্ষরটি দেখিয়ে টিজার প্রকাশ করেছিল। এখন ফ্লিপকার্টের লিস্টিং থেকে স্পষ্ট, সংস্থা b সিরিজের প্রথম মডেল হিসেবে Phone 4b বাজারে লঞ্চ করবে। এর দাম Phone 4a-এর তুলনায় 3,000 টাকা থেকে 5,000 টাকা কম হতে পারে।
  • Nothing Phone 4b: সবাই যখন ক্যামেরা বাড়াচ্ছে, নাথিং বিপরীত পথে, একটিতেই বাজিমাতেই ইঙ্গিত নতুন ফোনের
    Nothing Phone 4b একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসেবে আসতে পারে। নাথিং ইন্ডিয়ার টিজারে একটি স্মার্টফোনের স্কেচ আকার দৃশ্য দেখানো হয়েছে। সেখানে কোম্পানির সিগনেচার ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ রিয়ার প্যানেল ও ভেতরের স্ক্রু দৃশ্যমান। ভিডিওর শেষ অংশে "2b", "3b", এবং "5b" লেখা কয়েকটি পেন্সিল দেখানো হয়। "4b" এর জায়গাটি বিশেষভাবে হাইলাইট করা হয়েছে, যা সম্ভাব্য Nothing Phone 4b মডেলের দিকে ইঙ্গিত করছে। বর্তমানে নাথিং-এর সমস্ত ফোনে দুটো বা তিনটি ক্যামেরা রয়েছে। কিন্তু Nothing Phone 4a একটাই ব্যাক ক্যামেরা-সহ দেখা গিয়েছে।
  • Nothing-এর নতুন ফোন CMF Phone 3 Pro শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস
    CMF Phone 3 Pro মডেলে তে FHD রেজোলিউশনের (1,080 x 2,392 পিক্সেল) অ্যামোলেড স্ক্রিন থাকার কথা বলা হয়েছে। ফোনটি 5,400 থেকে 5,500mAh ব্যাটারি নিয়ে আসতে পারে, যা আগের মডেলের 5,000mAh ক্যাপাসিটির তুলনায় কিছুটা বেশি। ফাস্ট চার্জিং স্পিড 33W থেকে বেড়ে 45W হবে। প্লাস্টিকের ফ্রেম বাদ পড়ে যুক্ত হচ্ছে মেটাল ফ্রেম, যা মিড-রেঞ্জ সেগমেন্টে বিরল। এমনকি Nothing Phone 4a প্লাস্টিক ফ্রেম ব্যবহার করছে।
  • Nothing Phone 4a ও Phone 4a Pro-এর বিক্রি শুরু হল, অফারে মাত্র 24,999 টাকায় কেনার সুযোগ
    Nothing প্রথম সেলে ব্যাংক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বেনিফিট ও মিলিয়ে 7,000 টাকা সাশ্রয় করার সুযোগ দিচ্ছে। Nothing Phone 4a-এর বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 31,999 টাকা। তবে অফার অর্ন্তভুক্ত করলে 24,999 টাকায় পাওয়া যাবে।
  • Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
    Nothing Phone 4a Pro এমন ব্যতিক্রমী ডিজাইনের সাথে এসেছে, যা আজ পর্যন্ত কোনও স্মার্টফোনে দেখা যায়নি। এতে সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল রয়েছে। প্যানেলের উপরে ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে গ্লিফ ম্যাট্রিক্স বর্তমান। এতে মোট 137টি মিনি এলইডি লাইট আছে। ইউজাররা স্ক্রিন না খুলেই ব্যাক প্যানেলের LED ম্যাট্রিক্সের মাধ্যমে বিভিন্ন নোটিফিকেশন এবং অ্যালার্ট দেখতে পারবে।
  • Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
    Nothing Phone 4a মডেলে ব্র্যান্ডের সিগনেচার ট্রান্সপারেন্ট ডিজাইন রয়েছে। গত বছরের Phone 3a তুলনায় দেখতে আরও নজরকাড়া লাগছে। ফোনে 63টি মিনি LED নিয়ে গঠিত নতুন স্টাইলের গ্লিফ বার আছে। বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, 4500 নিট পিক ব্রাইটনেসযুক্ত ডিসপ্লে, IP64 জল এবং ধুলোরোধী রেটিং, 50W ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা, NFC, ইত্যাদি। এক ক্লিকে নতুন নাথিং ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নিন।
  • চোখধাঁধানো Nothing Phone 4a সিরিজের দুই ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
    Nothing Phone 4a ভারতে 31,999 টাকায় লঞ্চ হতে পারে। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম। ডিভাইসের 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম জানা যায়নি। অন্য দিকে, Nothing Phone 4a Pro-এর দাম 40,000 টাকা থেকে শুরু হবে। প্রসঙ্গত, গত বছর Phone 3a ও Phone 3a Pro-এর বেস 8 জিবি এবং 128 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 22,999 টাকা ও 29,999 টাকা রাখা হয়েছিল।
  • Nothing Phone 4a সিরিজের অফিসিয়াল ডিজাইন প্রকাশ হল, ছবি দেখলে মুগ্ধ হবেন
    Nothing Phone 4a-এর অফিসিয়াল ডিজাইন প্রকাশ হয়েছে। ডানদিকে নতুন গ্লিফ বার দেখা যাচ্ছে। এতে নয়টি মিলি এলইডি লাইট রয়েছে। লাইটিং জোন চিহ্নিত করতে একটি ছোট লাল অ্যাকসেন্ট যুক্ত হয়েছে, যা ডিজাইনে আলাদা মাত্রা যোগ করেছে। নকশায় সেই পরিচিত ধারাবাহিকতা থাকলেও, সামগ্রিক ফিনিশিং এবং লেআউট আরও নজরকাড়া লাগছে।
  • Nothing Phone 4a সিরিজের প্রসেসরের নাম ঘোষণা হল, Snapdragon নাকি আরও শক্তিশালী Dimensity? জেনে নিন
    নাথিং X সমাজমাধ্যমে একটি ক্লিপ লাগানো ফাইলের ছবি প্রকাশ করেছে। ফাইলের মধ্যে পিঙ্ক ও ব্লু রঙের কাগজের টুকরো রয়েছে। এটি আসন্ন ফোনগুলির কালার অপশনের দিকে পরোক্ষ ইঙ্গিত দিচ্ছে। ক্লিপে যে কাগজ আটকানো হয়েছে, সেখানে লোগোর সাথে Snapdragon লেখা। অর্থাৎ Nothing Phone 4a ও Nothing Phone 4a Pro রান করবে Qualcomm এর তৈরি প্রসেসরে। কিন্তু কোন মডেলের চিপ, তা ঘোষণা হয়নি।
  • মার্চ 5 লঞ্চের আগেই Nothing Phone 4a সিরিজের দুই ফোনের দাম ও ফিচার্স ফাঁস, ক্যামেরায় 140x জুম থাকতে পারে
    নাথিং ফোন 4এ প্রো বড় মাপের আপগ্রেড পাবে। এতে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যা 1.5K রেজোলিউশন ও 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটিতে 50 মেগাপিক্সেল Sony প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। এটি 140x পর্যন্ত জুম এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন অফার করতে পারে। Nothing Phone 4a ব্র্যান্ডের পরিচিত ট্রান্সপারেন্ট ডিজাইন বজায় রাখবে।
  • Nothing Phone 4a সিরিজ লঞ্চের তারিখ ঘোষণা হল! দাম, ফিচার্স কেমন হবে দেখুন
    Nothing Phone 4a এবং Nothing Phone 4a Pro নতুন ডিজাইনের সাথে আসবে। ব্যাটারি ক্যাপাসিটি কিছুটা বাড়তে পারে। সিরিজের উভয় ফোন চলবে Snapdragon প্রসেসরে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন মিলতে পারে।
  • Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
    Nothing Phone 4a ও Phone 4a Pro মার্চের প্রথম সপ্তাহে রিলিজ হতে পারে। নির্দিষ্ট করে বললে মার্চ 5। জানা গিয়েছে, দুই ফোনে UFS 3.1 ইন্টার্নাল স্টোরেজ থাকবে। ডিজাইনের দিক থেকে ফোনগুলিতে নতুনত্ব আসবে। ব্যাটারি ক্যাপাসিটি সামান্য বৃদ্ধি পেতে পারে। কিনতে বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »