Nothing Phone 4a সিরিজের অধীনে দুইটি ফোন মার্চ 5 লঞ্চ হচ্ছে।
Nothing Phone 4a series is set to succeed the Phone 3a lineup
Nothing Phone (4a) series: Apple মার্চ 4 নতুন বছরের প্রথম লঞ্চ ইভেন্ট আয়োজন করছে। স্পেশাল অ্যাপল এক্সপিরিয়েন্স" নামের সেই অনুষ্ঠানে iPhone 17e ও বাজেট MacBook সহ ট্যাবলেট ও ল্যাপটপের নতুন ভার্সন লঞ্চ হতে পারে। অ্যাপলের ঘোষণার পরেই Nothing তাদের আসন্ন স্মার্টফোন রিলিজের তারিখ প্রকাশ করেছে। Nothing Phone (4a) সিরিজ মার্চ 5 আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে। এই লাইনআপের অধীনে Nothing Phone 4a এবং Nothing Phone 4a Pro লঞ্চ হতে পারে। মার্চের ইভেন্টে ওই দুই স্মার্টফোনের পাশাপাশি Headphone 4a লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
নাথিং তাদের অফিসিয়াল X হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছেন, Nothing Phone 4a সিরিজ মার্চের 5 তারিখে রিলিজ হতে চলেছে। ভারতীয় সময় বিকাল 4:00টা থেকে লঞ্চের অনুষ্ঠান শুরু হবে। লন্ডন ভিত্তিক স্টার্টআপ সংস্থাটি ইতিমধ্যেই জানিয়েছে যে, তারা এই বছর কোনও নতুন করে কোনও ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনবে না। তাই Nothing Phone 4a সিরিজ মিড-রেঞ্জে প্রিমিয়াম স্পেসিফিকেশন ও হার্ডওয়্যার অফার করবে বলে আশা করা যায়।
Phone (4a) series.
— Nothing (@nothing) February 17, 2026
5 March, 10:30 GMT. pic.twitter.com/ulbAuS7kEg
নাথিং ফোন 4এ এবং ফোন 4a প্রো উভয় মডেলে UFS 3.1 স্টোরেজ থাকবে বলে জানা গিয়েছে, যা পূর্বসূরি ফোন 3এ সিরিজের UFS 2.2 অনবোর্ড স্টোরেজের তুলনায় বড় আপগ্রেড। নাথিং এর আসন্ন ফোনগুলি দুইটি মেমরি অপশনে বিক্রি হতে পারে: 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ।
সূত্রের দাবি, Nothing Phone 4a ও Nothing Phone 4a Pro সম্পূর্ণ নতুন ডিজাইনের সাথে আসবে। ব্যাটারি ক্যাপাসিটি কিছুটা বাড়তে পারে। সিরিজের উভয় ফোন চলবে Snapdragon প্রসেসরে। গত বছর Nothing Phone 3 এবং Phone 3 Pro মডেলেও Qualcomm প্রসেসর দেওয়া হয়েছিল। দামের দিক থেকে বাড়তি খরচ বহন করতে হবে ক্রেতাদের।
উল্লেখ্য, 2025 সালে Phone 3a ও Phone 3a Pro এর বেস 8 জিবি এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 24,999 টাকা ও 29,999 টাকা রেখেছিল কোম্পানি। এই বছর বেস Phone 4a মডেলের দাম 30,000 টাকার সীমা অতিক্রম করতে পারে।
নতুন ফোনগুলোর সম্ভাব্য স্পেসিফিকেশনগুলির মধ্যে রয়েছে Snapdragon 7s Gen 4 প্রসেসর, 5,000mAh+ ব্যাটারি, 120 হার্টজ ফ্ল্যাট AMOLED ডিসপ্লে, IP65 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, Android 16 অপারেটিং সিস্টেম, মেইন + আল্ট্রাওয়াইড + টেলিফটো রিয়ার ক্যামেরা (Pro মডেলে পেরিস্কোপ)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale