Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর

Nothing Phone 4a ও Phone 4a Pro মার্চ 5 গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে।

Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর

Photo Credit: Nothing

Nothing Phone 4a Series expected as successor to Phone 3a lineup (pictured)

হাইলাইট
  • Nothing Phone 4a সিরিজে Snapdragon চিপসেট থাকতে পারে
  • Nothing Phone 4a Pro ফোনে UFS 3.1 ইন্টার্নাল স্টোরেজ থাকবে
  • উভয় ফোনে নতুন ডিজাইন দেখা যাবে
বিজ্ঞাপন

Nothing Phone 4a এবং Nothing Phone 4a Pro মার্চে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। নাথিং এখনও লঞ্চের তারিখ ঘোষণা না করলেও, একটি সূত্র সেই সম্পর্কিত তথ্য ফাঁস করেছে। লন্ডন ভিত্তিক স্টার্টআপ সংস্থাটি ইতিমধ্যেই জানিয়েছে, তারা এই বছর কোনও নতুন করে কোনও ফ্ল্যাগশিপ মডেল বাজারে আনবে না। চলতি বছরে তাদের ফোকাস মিড-রেঞ্জ স্মার্টফোনের দিকে থাকবে। নিঃসন্দেহে বলা যায়, ওই ফোনগুলি যথাক্রমে Nothing Phone 4a এবং Phone 4a Pro নামে লঞ্চ হতে চলেছে। খবর যদি সত্যি হয়, তাহলে মার্চ মাসের শুরুতেই বাজারে আগমন ঘটতে পারে।

Nothing Phone 4a ও Phone 4a Pro লঞ্চের তারিখ ফাঁস

টেক ব্লগার যোগেশ ব্রার তাঁর X হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছেন, Nothing Phone 4a ও Phone 4a Pro মার্চের প্রথম সপ্তাহে রিলিজ হতে পারে। আরও দাবি করা হয়েছে যে, উভয় স্মার্টফোন মার্চ 5 তারিখে লঞ্চ হতে পারে। জানা গিয়েছে, দুই ফোনে UFS 3.1 ইন্টার্নাল স্টোরেজ থাকবে।

সূত্রের দাবি, নাথিং ফোন 4 এবং ফোন 4এ প্রো এর ডিজাইনে নতুনত্ব আসবে। ব্যাটারি ক্যাপাসিটি সামান্য বাড়তে পারে। দামের দিক থেকে বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা। জানিয়ে রাখি, পূর্বসূরী Phone 3a ও Phone 3a Pro এর বেস 8 জিবি এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 24,999 টাকা ও 29,999 টাকা রেখেছিল কোম্পানি।

Nothing Phone 4a সিরিজ Snapdragon প্রসেসরে রান করবে। তবে ঠিক কোন মডেলের চিপসেট, সেটা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, গত বছর Nothing Phone 3 ও Phone 3 Pro মডেলেও Snapdragon প্রসেসর দেওয়া হয়েছিল। দুই ফোন একই সাথে লঞ্চ হয়েছিল। এদেরের আপগ্রেড ভার্সনে কেমন পরিবর্তন আসবে, সে দিকেই নজর থাকবে ক্রেতাদের।

প্রসঙ্গত, Nothing Phone 3a গত বছর 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছিল, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, এবং সর্বোচ্চ 3,000 নিট ব্রাইটনেস অফার করে। এই ফোনে Snapdragon 7s Gen 3 প্রসেসর দিয়েছে কোম্পানি। সর্বোচ্চ 12 জিবি র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। এতে 5,000 এমএএইচ ব্যাটারি ও 50 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

ছবি এবং ভিডিও তোলার জন্য, হ্যান্ডসেটের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2x অপটিক্যাল, 4x ইন-সেন্সর এবং 30x ডিজিটাল জুম সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »