লন্ডন ভিত্তিক স্টার্টআপ ব্র্যান্ডটি Nothing Phone 4a সিরিজে কোন সংস্থার প্রসেসর ব্যবহার হবে, তা প্রকাশ করেছে।
Photo Credit: Nothing Community
Nothing Phone 4a Series will be powered by Snapdragon chipset, just like the Phone 3a lineup
Nothing Phone 4a সিরিজ লঞ্চের তারিখ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। এই লাইনআপের অধীনে Nothing Phone 4a ও Nothing Phone 4a Pro মার্চ 5 রিলিজ হচ্ছে। গতকাল পর্যন্ত আপকামিং ফোনগুলির বিষয়ে কোনও তথ্য সামনে আনেনি নাথিং। তবে লন্ডন ভিত্তিক স্টার্টআপ ব্র্যান্ডটি আজ Nothing Phone 4a সিরিজে কোন সংস্থার প্রসেসর ব্যবহার হবে, তা প্রকাশ করেছে। জানিয়ে রাখি, Phone 4a ও Phone 4a Pro এর দাম এবং মেজর স্পেসিফিকেশন সদ্য ফাঁস হয়েছে। জানা গিয়েছে, নতুন স্মার্টফোনে 140x পর্যন্ত ক্যামেরা জুমের ক্ষমতা, 1.5K রেজোলিউশন ডিসপ্লে, এবং 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট থাকতে পারে।
নাথিং X (পূর্বনাম টুইটার) সমাজমাধ্যমে একটি ক্লিপ লাগানো ফাইলের ছবি প্রকাশ করেছে। ফাইলের মধ্যে পিঙ্ক ও ব্লু রঙের কাগজের টুকরো রয়েছে। এটি আসন্ন ফোনগুলির কালার অপশনের দিকে পরোক্ষ ইঙ্গিত দিচ্ছে। আর ক্লিপে যে কাগজ আটকানো হয়েছে, সেখানে লোগোর সাথে Snapdragon লেখা। অর্থাৎ Nothing Phone 4a ও Nothing Phone 4a Pro রান করবে Qualcomm এর তৈরি প্রসেসরে। কিন্তু কোন মডেলের চিপ, তা ঘোষণা হয়নি।
Powered by Snapdragon.
— Nothing (@nothing) February 19, 2026
Phone (4a) series. 5 March. pic.twitter.com/4bMrPvH6ZL
Nothing Phone 4a সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি, ক্যামেরা স্পেকস, চার্জিং স্পিড, বা ডিসপ্লে ডিটেলস এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি সংস্থা। তবে অফিসিয়াল লঞ্চ এগিয়ে আসার ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই বিষয়গুলি নিয়ে ঘোষণা হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ডিল্যাবসের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, নাথিং ফোন 4এ প্রো একটি 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেতে পারে, যা 1.5K রেজোলিউশন ও 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে 50 মেগাপিক্সেল Sony প্রাইমারি ক্যামেরা থাকবে। এটি 140x পর্যন্ত জুম ক্ষমতা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে আসতে পারে।
Nothing Phone 4a Pro এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম স্পেন ও জার্মানিতে যথাক্রমে 479 ইউরো (প্রায় 52,000 টাকা) ও 549 ইউরো (প্রায় 59,000 টাকা) হতে পারে। ডিভাইসটি ব্ল্যাক, সিলভার, ও পিঙ্ক কালার অপশনে উপলব্ধ হতে পারে।
স্ট্যান্ডার্ড নাথিং ফোন 4এ মডেলেও 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে 70x জুম সাপোর্ট মিলবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সামনের 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করবে। হ্যান্ডসেটের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং ভার্সনের দাম যথাক্রমে 389 ইউরো (প্রায় 42,000 টাকা) ও 429 ইউরো (প্রায় 46,000 টাকা) হওয়ার সম্ভাবনা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features