Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 5 মার্চ 2026 18:48 IST
হাইলাইট
  • Nothing Phone 4a Pro-এর পিছনে গ্লিফ ম্যাট্রিক্স রয়েছে
  • ফোনের 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা 140x হাইব্রিড জুম অফার করে
  • Phone 4a Pro-এর সামনে 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে আছে

Nothing Phone 4a Pro is equipped with a Glyph Matrix interface, featuring 137 mini-LEDs

Photo Credit: Nothing

Nothing Phone 4a সিরিজের অধীনে Phone 4a ও Phone 4a Pro ভারতে লঞ্চ হয়েছে। Pro মডেলটি ব্যতিক্রমী ডিজাইনের সাথে এসেছে, যা আজ পর্যন্ত কোনও স্মার্টফোনে দেখা যায়নি। এটি সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দিয়ে সজ্জিত। ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে গ্লিফ ম্যাট্রিক্স রয়েছে। ডিভাইসটি মেটাল বডি পেয়েছে। Nothing Phone 4a Pro মডেলে 140x জুম ক্যামেরা, 144Hz ডিসপ্লে, 5,300 বর্গমিমি ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম, IP65 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, এবং 50W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স রয়েছে।

Nothing Phone 4a Pro দাম

Nothing Phone 4a Pro ভারতে তিনটি স্টোরেজ অপশনে এসেছে। বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 39,999 টাকা। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 42,999 টাকা ও 45,999 টাকা। এটি ব্ল্যাক, পিঙ্ক, ও সিলভার কালার অপশনে উপলব্ধ। ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল, বিজয় সেলস, ক্রোমা, এবং দেশের বিভিন্ন রিটেল স্টোরে পাওয়া যাবে। লঞ্চ অফারে 4,000 টাকা ব্যাংক ডিসকাউন্ট এবং 1,000 টাকা এক্সচেঞ্জ বিনিফিট পাওয়া যাবে।

Nothing Phone 4a Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

নাথিং ফোন 4এ প্রো মডেলের সামনে একটি 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 30 হার্টজ-144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 480 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, HDR10+ অফার করে। স্ক্রিনের উপরে কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন আছে ও নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। স্ট্যান্ডার্ড মডেলের মতো প্রো ভার্সনেও পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,400mAh ব্যাটারি।

Nothing Phone 4a Pro-এর ব্যাক প্যানেলে f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর (Sony LYT700C), 3.5x অপটিক্যাল জুম, 7x ইন-সেন্সর জুম, এবং 140x হাইব্রিড জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স (Samsung JN5), এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আছে। ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও শুট করতে সক্ষম।

Nothing Phone 4a Pro-তে Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এটি 12 জিবি LPDDR5x র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। Phone 4a সাধারণ গ্লিফ লাইটের সাথে এলেও, 4a Pro গ্লিফ ম্যাট্রিক্সের সাথে এসেছে, যা গত বছর প্রথমবার Phone 3a মডেলে দেখা গিয়েছিল। সংস্থা দাবি করছে, এতে মোট 137টি মিনি এলইডি লাইট আছে।

আগের তুলনায় লাইটের সংখ্যা কমানো হলেও, এটি 57 শতাংশ বেশি এলাকা কভার করে। ব্রাইটনেস 3,000 নিট পর্যন্ত বাড়িয়েছে নাথিং। স্ক্রিন না খুলেই ব্যাক প্যানেলের এলইডি ম্যাট্রিক্সের মাধ্যমে বিভিন্ন নোটিফিকেশন এবং অ্যালার্ট দেখা সম্ভব হবে। ফোনে Android 16 ভিত্তিক Nothing OS 4.1 কাস্টম স্কিন আছে। নাথিং তিন মেজর অ্যান্ড্রয়েড আপডেট ও ছয় বছর সিকিউরিটি আপডেট দেবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Unique and stylish metal unibody design
  • Glyph Matrix is useful
  • Nothing OS is fun and unique
  • Impressive telephoto camera
  • Good battery life
  • Bad
  • Display does not refresh at 144Hz
  • Lacks HDR support in OTT apps
  • Average ultrawide camera
 
KEY SPECS
Display 6.83-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 4
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5400mAh
OS Android 16
Resolution 1260x1800 pixels
NEWS
KEY SPECS
Display 6.78-inch
Processor Snapdragon 7s Gen 4
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5400mAh
OS Android 16
Resolution 1,224x2,720 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A37 5G ও Galaxy A57 5G লঞ্চ হল ভারতে, দুর্দান্ত ক্যামেরা, প্রচুর AI ফিচার্স রয়েছে
  2. Claude AI: ফোন আর হাত দিতে হবে না, আপনার হয়ে কল-মেসেজ করবে এআই, স্মার্টফোন চালাবে নিজেই
  3. Vivo Y11 5G ও Vivo Y21 5G কম দামে 6,500mAh ব্যাটারি এবং তিনটি ক্যামেরা নিয়ে ভারতে লঞ্চ হল
  4. 11,499 টাকায় Realme 5G ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, কুলিং সিস্টেম রয়েছে
  5. একলাফে 7,000 টাকা দাম কমল 50MP সেলফি ক্যামেরার Motorola স্মার্টফোনের
  6. Redmi Note 16 সিরিজের বড় তথ্য ফাঁস, 10,000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা থাকতে পারে
  7. OnePlus 15T ঝড় তুলে লঞ্চ হল, ছোট ফোনে এমন পারফরম্যান্স-ফিচার্স বিশ্বাস হবে না
  8. সোশ্যাল মিডিয়ায় চালু হতে পারে KYC, ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে কি লাগবে আধার?
  9. Redmi Note 15 SE 5G দুর্ধর্ষ লুকস নিয়ে এপ্রিলে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 108MP ক্যামেরা
  10. OnePlus Nord 6 এপ্রিল 7 ভারতে আসছে, 9,000mAh ব্যাটারি সহ ধামাকাদার ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.